ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসি থেকে হঠাৎ গরমে বের হলে যেসব স্বাস্থ্যঝুঁকি হতে পারে দক্ষতার অভাবে কর্মসংস্থানের সংকটে দেশের শিক্ষিত তরুণরা ভারত থেকে ছড়ানো ভুয়া তথ্যে ইসরাইল-যুক্তরাষ্ট্রে তোলপাড় স্থগিত হলো ‘সকারামা’ কনসার্ট, নতুন তারিখ ঘোষণা শীঘ্রই ট্রাম্পের ব্যক্তিগত কূটনীতিতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও স্বার্থের সংকট মেঘনায় ইলিশের আকাল, কর্মহীন ভোলার তজুমদ্দিনের পাঁচ হাজার জেলে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন চন্দনাইশের আওয়ামী লীগ নেতা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার

যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
  • আপডেট সময় : ১০:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওবাইদুল হক
স্টাফ রিপোর্টার যশোর:

বাঘারপাড়া উপজেলার রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কনসার্টে গান শুনতে গিয়ে ৬ জন আহত হয়েছেন। একটি মেয়েকে উত্যক্ত করাকে কেন্দ্র করে সৃষ্ট গোলযোগের জের ধরে গত শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, বাঘারপাড়া রায়পুর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের জসিম উদ্দিনের পুত্র মো. জাবির হোসেন (২১), টিটো মন্ডলের পুত্র, নিরব হোসেন (১৫), মনিরুল ইসলামের পুত্র জুবায়ের (১৭), সাইমুল ইসলামের পুত্র হযরত আলী (১৭), বিপুল মন্ডলের পুত্র তামিম হোসেন (১৩) এবং হিঙ্গারপাড়া গ্রামের আশরাফুল ইসলামের পুত্র হুজাইফা (১৭)।

আহত মো. জাবির হোসেন জানান, গত শনিবার রাতে অপটিলাক্স বিডি কোম্পানির সৌজন্যে রায়পুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই কনসার্টের আয়োজন করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তারা সেখানে গান শুনতে গিয়ে নাচানাচি করছিলেন।

এ সময় একটি মেয়েকে উত্যক্ত করার অভিযোগকে কেন্দ্র করে নলডাঙ্গা গ্রামের নাইম ও মিরাজের সাথে কথা-কাটাকাটি হয়।পরবর্তীতে বাড়ি ফেরার পথে রায়পুর বাজারে তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলায় রায়পুর বাজারের শাহিন (৪০), মিরাজ (১৮) ও নাঈম (২৮) সহ আরও কয়েকজন অংশ নেন এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করেন।

একপর্যায়ে ছুরিকাঘাতে হযরত আলী, জুবায়ের ও নিরব গুরুতর আহত হন। বাকিরা লাঠির আঘাতে আহত হন।ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গভীর রাতে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন লোকসমাজ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোর বাঘারপাড়ায় রায়পুরে কনসার্টে নারীকে উত্ত্যক্তের জেরে সংঘর্ষ, আহত ৬

আপডেট সময় : ১০:৪৭:০২ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬