ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেস্ট জিততে বাংলাদেশের চাই ৭ উইকেট, আফগানদের ৩৪৭ রান উত্তর ইসরাইলে বিস্ফোরণে কিশোর নিহত, নেতানিয়াহুর সফর বাতিল নারায়ণগঞ্জে প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত ২১ জানুয়ারি থেকে ৫ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ঘোষণা সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মন্ত্রিসভার বৈঠক মদনে বর্ণাঢ্য আয়োজনে পালিত জাতীয় কন্যাশিশু দিবস দুর্গাপূজায় সারাদেশে ১০ হাজার বিজিবি, থাকছে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা ও ওমরাহ যাত্রীদের নিরাপত্তা চাইলেন মামুনুল হক সুপ্রিম কোর্টের দীর্ঘ অবকাশ পুনর্বিবেচনার আহ্বান অ্যাটর্নি জেনারেলের ইমরান খানের দলের শত শত নেতাকর্মী আটক, আন্দোলন স্তিমিত

ফুলগাজী আমজাদহাটে জাল টাকার নোট সহ আটক-১

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৮:৩১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

ফেনী জেলা ফুলগাজী উপজেলার আমজাদ হাট ইউনিয়ন জাল টাকা সহ মেহেদী হাসান (৩৪) নামে ১ ব্যক্তিকে আটক করেছে ফুলগাজী থানা পুলিশ।

১১ মে রবিবার সন্ধ্যায় ফুলগাজী উপজেলার আমজাদ হাট বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃত:- মেহেদী হাসান ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার বাঁশবুনিয়া ৮ নং ওয়ার্ড এলাকার আব্দুর রহমানের ছেলে, মায়ের নাম জাহানারা বেগম।

পুলিশের সূত্রে জানা যায়, মেহেদী হাসান তার সহপাঠী রনিকে সঙ্গে নিয়ে দুপুর থেকে ফুলগাজী থানাধীন আমজাদ হাট বাজার এলাকায় অবস্থান করছিলেন, সন্ধ্যার দিকে তিনি আমজাদ হাট বাজারের ১টি হার্ডওয়্যার দোকানে ছোট ১টি টর্চলাইট কিনতে গিয়ে ১ হাজার টাকার ১টি জাল নোট দেয়, নোটটি সন্দেহ জনক মনে হলে দোকানদার বিষয়টি পুলিশকে জানান।

ফুলগাজী থানা পুলিশ, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেহেদী হাসানকে আটক করে, এ সময় তার কাছ থেকে আরও ১টি ১ হাজার টাকার জাল নোট সহ মোট ২টি জাল টাকার নোট উদ্ধার করা হয়, তবে তার সহযোগী রনি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, আটককৃত মেহেদী হাসান পেশাদার ১ জন জাল টাকার নোট ব্যবসার সঙ্গে জড়িত।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মেহেদী হাসানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদক ও জাল টাকার অন্তত ৭টির ও বেশি মামলা রয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলগাজী আমজাদহাটে জাল টাকার নোট সহ আটক-১

আপডেট সময় : ০৮:৩১:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬