সংবাদ শিরোনাম :
সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে মন্ত্রিসভার বৈঠক
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:১৬:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ১ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এই বৈঠকে মূলত সৌরবিদ্যুৎ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা জানান, নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া দেশের জ্বালানি খাতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করা এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয়টি বৈঠকে বিশেষ গুরুত্ব পায়।
উপ প্রেস সচিব আরও জানান, বৈঠকে সৌরবিদ্যুৎ ও উন্নয়ন প্রকল্প ছাড়াও সরকারের অন্যান্য কার্যক্রম ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin




























