ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কাইট্র্যাক্স র‍্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়ায় চতুর্থ ইউএস-বাংলা এয়ারলাইন্স ইংল্যান্ড দলে আবারও হ্যারি কেইনের ছায়ায় ডমিনিক ক্যালভার্ট-লুইন ডিজিটাল ব্যাংকের নীতিগত অনুমোদন পেল বিকাশসহ চার প্রতিষ্ঠান রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ওসি রাকিবুলের ৫ দিনের রিমান্ড ক্লপ ও জাভির নতুন শুরুর ম্যাচে ড্র জার্মানি-নেদারল্যান্ডসের ছাতকে ক্যাম্পাসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে ছাত্রশিবিরের বিক্ষোভ ট্রাম্প-শি বৈঠক: বিশ্বমঞ্চে দুই পরাশক্তির নতুন সমীকরণ ন্যাটো দেশে রাশিয়ার ‘সীমিত’ হামলার সতর্কতা ডেনমার্কের এশিয়ান গেমসে জিন্নাতের ব্রোঞ্জ, ঘুচল বাংলাদেশের ৪০ বছরের অপেক্ষা বয়স লুকিয়ে পর্দায় অভিনয় করবেন না দীপা খন্দকার

শত বছরের কালভার্ট রক্ষায় সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর বাজার এলাকায় শত বছরের পুরোনো একটি গুরুত্বপূর্ণ কালভার্ট সংরক্ষণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পাঁচ গ্রামের কয়েকশত মানুষ।

রবিবার (২৬ এপ্রিল) মদনপুর-গাউছিয়া মহাসড়কের নয়াপুর বাজার সংলগ্ন স্থানে রাস্তার ধুলোবালি উপেক্ষা করে এ কর্মসূচি পালন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সোনারগাঁ উপজেলা উত্তর শাখার সাবেক আমীর মাওলানা ইসহাক মিয়া, গ্রাম বাংলা টিউব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু বক্কর, নয়াপুর উত্তরপাড়া মসজিদের সেক্রেটারি মোঃ ঈসমাইল, কোষাধ্যক্ষ মোঃ আরিফ, বিশিষ্ট সমাজসেবক মোঃ রুহুল আমিনসহ পাঁচ গ্রামের কয়েকশত মানুষ।

মানববন্ধনে বক্তারা জানান, শত বছরের পুরোনো এই কালভার্টটি দিয়ে একসময় নৌকা চলাচল করত এবং বর্তমানে সাদিপুর, হাতুরাপাড়া, আন্দারমানিকসহ অন্তত পাঁচ গ্রামের পানি নিষ্কাশনের একমাত্র পথ এটি। কিন্তু মদনপুর-গাউছিয়া মহাসড়কের সংস্কার কাজের সময় কালভার্টটি ভরাট করে দেওয়া হয়েছে, যা এলাকাবাসীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

বক্তারা আরও বলেন, বাংলাদেশ রেলওয়ের নকশা অনুযায়ী এখানে কালভার্টের অস্তিত্ব রয়েছে এবং রাস্তার অপর পাশ থেকে নানাখী খাল পর্যন্ত একটি সংযোগ খালও বিদ্যমান। কালভার্টটি বন্ধ করে দেওয়া হলে সাদিপুর ও জামপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হয়ে পড়বে। এতে বসতভিটা, ঘরবাড়ি ও ফসলি জমি পানির নিচে তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এলাকাবাসীর দাবি, জনস্বার্থ বিবেচনায় কালভার্টটি সংরক্ষণ রেখে রাস্তা নির্মাণ করতে হবে। তারা ইতোমধ্যে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক (ডিসি), প্রকল্প পরিচালক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেছেন।
মানববন্ধনে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জনগণের দুর্ভোগ বিবেচনা করে কালভার্ট ও খাল বহাল রেখে উন্নয়ন কাজ সম্পন্ন করবে।

মানববন্ধন শেষে মদনপুর-গাউছিয়া মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং এর মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শত বছরের কালভার্ট রক্ষায় সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০২:৪২:২৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬