ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের আল-কায়েদা রিপোর্ট অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার কালীগঞ্জে ৮০ স্কুলে নেই নৈশপ্রহরী, দেওতলা বিদ্যালয়ে দেড় লাখের চুরি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এডিবির সহযোগিতা রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল শিগগিরই গঠিত হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা

আজমিরীগঞ্জে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় নিখোঁজের ২ দিন পর নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় ছামিরুন আক্তার (১৩) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ, নিহত ছামিরুন পিটুয়ারকান্দি গ্রামের মৃত নবী মিয়ার মেয়ে, তার মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

১ এপ্রিল বুধবার বিকেলে উপজেলার বদলপুর ইউনিয়নের পিটুয়ারকান্দি গ্রাম সংলগ্ন কালনী কুশিয়ারা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় যে, গত ৩০ মার্চ সোমবার রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় ছামিরুন, পরিবারের সদস্যরা গত ২ দিন ধরে সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

১ এপ্রিল বুধবার দুপুর আড়াইটার দিকে কালনী-কুশিয়ারা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় কিশোরীর মরদেহটি উদ্ধার করে।

নিহত ছামিরুনের প্রতিবেশী ময়না মিয়া জানান, পিতৃহীন ছামিরুনরা ছয় বোন ও এক ভাই, তাদের মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন, জীবিকার তাগিদে পরিবারের অন্য সদস্যরা সাধারণত ঢাকায় বসবাস করেন, পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে ছামিরুন গ্রামে বাড়িতে এসেছিল।

কিন্তু গত ৩০ মার্চ সোমবার রাত থেকে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি, সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজমিরীগঞ্জে নিখোঁজ কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০১:৩৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬