ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রেললাইনে পানি: ৪ ঘণ্টা ধরে আটকে চবির দুই শাটল ট্রেন ১৬ বছর বয়সে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে বিশ্ব রেকর্ড গড়লেন লক্ষ্মণন বেলজিয়ামে নালা খননের সময় মিলল ১২৭ কোটি টাকার স্বর্ণ চলতি অর্থবছরে কৃষি ঋণের লক্ষ্যমাত্রা ৬০ হাজার কোটি টাকা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে সৌদি আরবের বিশ্ববিদ্যালয়গুলোর অভাবনীয় সাফল্য রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদ নিয়ে হাইকোর্টের আদেশ মঙ্গলবার জাতিসংঘের আল-কায়েদা রিপোর্ট অনুমাননির্ভর, গুরুত্ব দিচ্ছে না সরকার কালীগঞ্জে ৮০ স্কুলে নেই নৈশপ্রহরী, দেওতলা বিদ্যালয়ে দেড় লাখের চুরি ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে এডিবির সহযোগিতা রাজধানীতে বিআরটিসির বিশেষ মহিলা বাস সার্ভিসের উদ্বোধন কাল

অবৈধ যানবাহন বিরোধী অভিযানে ৮৮ মামলা

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৬৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

সারাদেশের ন‍্যায় রংপুরে জ্বালানি সংকট মোকাবিলা, নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে কঠোর অবস্থানে রয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)। গেল ৪৮ ঘণ্টায় নগরীর ছয়টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ৮৮টি মামলা এবং ৫০টি যানবাহন আটক করা হয়েছে।

আজ (২ এপ্রিল) বৃহস্পতিবার সকালে রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নগরীর ডিসির মোড়, মেডিকেল মোড়, মাহিগঞ্জ সাতমাথা, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাপলা চত্বর ও মডার্ন মোড়ে বিশেষ চেকপোস্ট বসানো হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স, হেলমেট ও বৈধ কাগজপত্র না থাকায় মোটরসাইকেল, ট্রাক ও কারসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

সড়কে শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রাইভিং লাইসেন্স, হেলমেট এবং প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো চালককে জ্বালানি তেল না দেওয়ার জন্য পেট্রোল পাম্প মালিক সমিতিকে লিখিত নির্দেশ দেওয়া হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, নগরীর নিরাপত্তা নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাকে সুশৃঙ্খল রাখা এবং মাদকসহ যেকোনো অপতৎপরতা প্রতিরোধে পুলিশ নিরলসভাবে কাজ করছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

পুলিশ কমিশনার এ সময় জনসাধারণকে ট্রাফিক আইন মেনে চলে পুলিশকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবৈধ যানবাহন বিরোধী অভিযানে ৮৮ মামলা

আপডেট সময় : ০৫:৪৯:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬