ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম বাসে চড়ে কিশোরগঞ্জ সফর, প্রধানমন্ত্রীর সরলতায় মুগ্ধ স্থানীয়রা চড়া বাজারে স্বস্তি দিতে একগুচ্ছ নিত্যপণ্যের দাম কমালো ‘স্বপ্ন’ ২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি শাহীন ও সম্পাদক দিশা ধ্বংসের মুখে ঝালকাঠির ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি রংপুরে জুলাই মাসে ১৩৯ মামলা, গ্রেফতার ১৬৮ রংপুর মেডিকেলে ১৪ কোটি টাকার আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন হরমুজের বিকল্প হিসেবে আর্কটিকের ‘বরফ সিল্ক রোড’ কতটা কার্যকর? এভিয়েশন খাতে প্রযুক্তির ব্যবহারে নেতৃত্বের লক্ষ্য বিমানমন্ত্রীর

নাগরিকদের জন্য প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই, নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০১:৩৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ১৮৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (১৬ মার্চ) সোমবার সকালে নগরভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে রংপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেছেন, দলীয় পরিচয় বিবেচ্য নয়, দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় নাগরিকদের জন্য প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই। যেখানে সমন্বিত উদ্যোগে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও গ্রিন সিটি করাই হবে মূল লক্ষ্য।

রংপুর সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রশাসক হিসেবে আমার প্রথম কাজ হবে বৈষম্য দূর করা। আমার সঙ্গে যারা থাকবেন তারা যেমন নিরাপদ থাকবেন, তেমনি যারা আমার সঙ্গে থাকবেন না তারাও নিরাপদ থাকবেন। কারো প্রতি কোনো প্রকার বৈষম্য দেখানো হবে না। দলমতের ঊর্ধ্বে থেকে নাগরিকদের যে প্রাপ্য সুবিধা আমরা দিতে চাই। নাগরিকরা যাতে সহজে তার সেবা পান সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা হবে।

বাজেট বৈষম্য নিয়ে বলেন, দীর্ঘদিন ধরে বাজেট বৈষম্যের কবলে রংপুর। দেশের অন্যান্য সিটি করপোরেশন থেকে এই বাজেট বৈষম্যের কারণে আমরা অনেক পিছিয়ে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট বৈষম্য কমিয়ে আনতে সবধরনের উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী রংপুরের বাজেট বৈষম্যের বিষয়ে অবহিত। তিনি আমাদের সঙ্গে আছেন। প্রধানমন্ত্রী রংপুরের উন্নয়নে খুবই আন্তরিক। আগামী দিনে রংপুরের উন্নয়নে সবাইকে সঙ্গে পরিকল্পিত উন্নয়ন করতে চাই।

এর পূর্বে সকাল ৯টায় নগরভবনে নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন পৌঁছান। পরে সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করে নগর ভবনের প্রতিটি সেকশনে যান এবং নগরভবন ঘুরে ঘুরে দেখেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাগরিকদের জন্য প্রশাসক নয় সেবক হিসেবে কাজ করতে চাই, নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী চৌধুরী ডন

আপডেট সময় : ০১:৩৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬