ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের ১৮০ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ঝুঁকি নিয়ে চলছে কালীগঞ্জের শতবর্ষী বিদ্যালয়ের পাঠদান জাতীয় মৎস্য পদক পেলেন নোয়াখালীর মৎস্যচাষি আলা উদ্দিন খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ করল বিএসটিআই আইনশৃঙ্খলা নিয়ে সন্তুষ্টির বিষয়ে জনগণই বলবে: স্বরাষ্ট্রমন্ত্রী ডারউইনের মিচেল স্ট্রিটে অলস দুপুরে বাংলাদেশ দলের আড্ডা বিশ্বজুড়ে ২ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক স্পর্শ করল স্পাইডার-ম্যান পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে লিথুয়ানিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সৌরবিদ্যুতে চার্জ হবে ই-রিকশা, ঢাকায় থাকবে আট জোনের আলাদা রং

চাঁদার টাকা না পেয়ে অটোচালককে মারধর ও দোকান ভাঙচুরে যুবক গ্রেফতার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১১:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

ঝালকাঠি জেলা রাজাপুর উপজেলায় চাঁদার টাকা না দেওয়াকে কেন্দ্র করে এক অটোচালক ও তার পরিবারের সদস্যদের মারধর এবং মুদি দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে, এ ঘটনায় স্থানীয়দের হাতে আটক এক যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে।

৩ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার দক্ষিণ আলগী আকন বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে, আটক যুবকের নাম শান্ত সিকদার (২৩) তিনি রাজাপুর সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা ও প্রবাসী আসলাম সিকদারের ছেলে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত দীর্ঘদিন ধরে ইজিবাইক চালক মিঠু (২০), তারেক (২২) ও মিলন (২১) এর কাছে চাঁদা দাবি করে আসছিলেন, চাহিদা মতো টাকা না দিলে তাদের মারধর করা হতো, বিষয়টি নিয়ে কিছু দিন আগে ভুক্তভোগীরা সেনাবাহিনীর কাছেও অভিযোগ করেন।

ভুক্তভোগী মিঠু জানান, শান্ত তার কাছে ৮ হাজার টাকা চাঁদা দাবি করেন, তিনি ৫ হাজার টাকা দেওয়ার পর বাকি টাকার জন্য তার ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে যান, পরে এসে জানান ফোনটি বিক্রি করতে পারেননি এবং অবশিষ্ট ৩ হাজার টাকা তাৎক্ষণিক দিতে হবে, এতে অস্বীকৃতি জানালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়, এক পর্যায়ে শান্ত রামদা হাতে নিয়ে মিঠুকে মারধর করেন।

এ সময় আকলিমা বেগম (৫০) বাধা দিলে তার মুদি দোকানের মালামাল মাটিতে ফেলে ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে, পরে স্থানীয়রা শান্ত সিকদারকে দোকানের বেঞ্চের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে রাজাপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শান্ত সিকদারকে গ্রেফতার করে।

এ বিষয়ে রাজাপুর থানার এসআই মো. আরিফ জানান, আটককৃত শান্ত সিকদারকে গ্রেফতার করে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদার টাকা না পেয়ে অটোচালককে মারধর ও দোকান ভাঙচুরে যুবক গ্রেফতার

আপডেট সময় : ১১:৩০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬