সংবাদ শিরোনাম :
রাজপথের সাক্ষী
স্টাফ রিপোর্টার
- আপডেট সময় : ০১:২৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ২১০ বার পড়া হয়েছে

সরদার আব্দুস সালাম
জনগণের রায়ে যে শক্তি জন্মে,
তা কোনো প্রাসাদের দেয়ালে থামে না।
নীরব মানুষের বুকের ভেতর
ধীরে ধীরে জেগে ওঠে বজ্রের ভাষা।
ক্ষমতার আসন যত উঁচুই হোক,
তার নিচে থাকে মানুষের মাটি।
সেই মাটির গন্ধ ভুলে গেলে
রাজপথ ডাকে নতুন কথাটি।
বিচারের দরজা যদি বন্ধ হয়,
তবু সত্য থেমে থাকে না চুপচাপ।
অন্যায়ের দেয়াল যতই পুরু হোক,
মানুষের ধৈর্য ভাঙে একদিন চাপ।
যে কণ্ঠকে টেনে নেওয়া হয় আদালতে,
সে কণ্ঠ আসলে জনতারই সুর।
একজনের বিচার মানে তখন
হাজার মানুষের হৃদয়ের নূর।
ভয় পায় না সত্যের পথিক,
সে জানে ইতিহাস জেগে আছে।
রাজপথ তখন হয়ে ওঠে প্রশ্ন,
যার উত্তর দিতে হয় ক্ষমতার কাছে।
মানুষ যখন দাঁড়ায় সত্যের পাশে,
নীরবতা আর থাকে না বন্দী।
জনতার রায় যদি আদালতে যায়,
রাজপথও তখন হয়ে ওঠে সাক্ষী।





























