ঢাকা ১২:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুরিয়ার নতুন রেকর্ড: দুই দিনেই ১০০ কোটির ঘরে ‘বিশ্বনাথ অ্যান্ড সনস’ পায়রা নদীতে নিখোঁজের ৩৩ ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার গ্রিন ইয়ার্ডের আড়ালে সীতাকুণ্ডের শিপইয়ার্ডে ঝুঁকি ও প্রাণহানি মোংলা বন্দরকে ঘিরে দক্ষিণাঞ্চলে অর্থনৈতিক হাব গড়ার পরিকল্পনা সরকারের শরীয়তপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড সরকারের ছয় মাসের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সাভারের এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ ব্রাজিলে উদ্ধার অঁরি মাতিসের আটটি দুর্লভ শিল্পকর্ম দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান

ফতুল্লায় চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ কঠোর বার্তা এমপি আল আমিনের

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০১:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ ২২৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি গুলশান রোড এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে এই বিরোধের সূত্রপাত হয়। কথাকাটাকাটি থেকে শুরু হয়ে একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভোগেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। তিনি পরিষ্কার ভাষায় জানান, তার নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা কিংবা ভূমিদস্যুতার মতো কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ায়, তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, রাজনীতির নামে অনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংসদ সদস্য আরও উল্লেখ করেন, নারায়ণগঞ্জকে শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে রাজনৈতিক নেতা-কর্মীদের দায়িত্বশীল আচরণ করা জরুরি। কোনো ব্যক্তি তার পরিচয় বা প্রভাব খাটিয়ে জনগণকে ভয়ভীতি দেখালে কিংবা অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে তাৎক্ষণিকভাবে জানাতে তিনি এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হলেও তারা আশা প্রকাশ করেছেন, প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে এবং ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না। সাধারণ মানুষের প্রত্যাশা—চাঁদাবাজি ও সহিংসতার রাজনীতি বন্ধ হয়ে উন্নয়ন ও স্থিতিশীলতার পরিবেশ নিশ্চিত হোক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফতুল্লায় চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষ কঠোর বার্তা এমপি আল আমিনের

আপডেট সময় : ০১:০৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬