ঢাকা ০৭:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের জমজমাট লড়াই পানামায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে বহু ভবন ৮ হাজার লবণচাষি মাঠে নামার অপেক্ষায়, শঙ্কায় ন্যায্যমূল্য ইরান যুদ্ধের খেসারত দিচ্ছে জনগণ, ট্রাম্পকে দুষলেন ডেমোক্র্যাটরা চাপ অব্যাহত থাকলে মোদি সরকারের পতন নিশ্চিত: রাহুল গান্ধী ১১ বছর ধরে বন্ধ এমআরআই, দিনাজপুর মেডিকেলে ব্যাহত চিকিৎসাসেবা ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিলাই শিক্ষাব্যবস্থা ধ্বংসের জন্য বিগত সরকারকে দায়ী করলেন রিজভী মাদারগঞ্জে আরও দুটি কূপ খননের উদ্যোগ নিয়েছে বাপেক্স শিক্ষকদের বেতন সংকটে বন্ধ লামার মিরিঞ্জা প্রাথমিক বিদ্যালয়

শরীয়তপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার দাসের জঙ্গল বাজারের মুক্তিযোদ্ধা ভবনের দোতলায় অবস্থিত জান্নাত মেডিকেল সেন্টারে অভিযান চালিয়ে মো. জাফর (৪৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান। দণ্ডপ্রাপ্ত জাফর শরীয়তপুর সদর উপজেলার শেখ আলাল উদ্দিনের ছেলে।

প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে জাফর নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসাসেবা ও ব্যবস্থাপত্র প্রদান করে আসছিলেন। অভিযোগের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কোনো বৈধ নিবন্ধন, চিকিৎসা দেওয়ার অনুমতিপত্র বা প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া যায়নি। পরে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০-এর ২৯(২) ধারায় তাকে এই কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. এস মহাম্মাদুল্লাহ এবং গোসাইরহাট থানার উপপরিদর্শক (এসআই) মো. হামিদসহ পুলিশ সদস্যরা সহায়তা করেন। ডা. এস মহাম্মাদুল্লাহ জানান, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিলের স্বীকৃত কোনো চিকিৎসক নন এবং তার চিকিৎসা দেওয়ার মতো কোনো যোগ্যতা নেই। তিনি আরও বলেন, ঘটনাস্থলে তাকে রোগী দেখা ও ব্যবস্থাপত্র দেওয়ার অবস্থায় পাওয়া গেছে, অথচ তার কোনো বৈধ লাইসেন্স ছিল না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ নওশাদ হাসান জানান, চিকিৎসক না হয়েও চক্ষু চিকিৎসা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

শরীয়তপুরে ভুয়া চক্ষু চিকিৎসককে তিন মাসের কারাদণ্ড

আপডেট সময় : ১২:০৭:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬