ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেঘনায় ইলিশের আকাল, কর্মহীন ভোলার তজুমদ্দিনের পাঁচ হাজার জেলে হাতকড়া পরে বাবার জানাজায় অংশ নিলেন চন্দনাইশের আওয়ামী লীগ নেতা দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর নির্দেশ দিলেন ট্রাম্প নরসিংদীর শিবপুরে উৎপত্তিস্থল, ঢাকায় মৃদু ভূমিকম্প অনুভূত ঘুমের মধ্যে হঠাৎ শরীর ঝাঁকুনি দিয়ে ওঠার কারণ ও প্রতিকার ইরাকি কুর্দিস্তানে প্রধানমন্ত্রীর কার্যালয় লক্ষ্য করে ড্রোন হামলা বরুড়ায় আখের বাম্পার ফলন, ভালো দামে খুশি কুমিল্লার চাষিরা গাজায় শান্তি ফেরাতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতা কুশনারের বৈঠক যেকোনো হুমকি মোকাবিলায় সামরিক রদবদল ও প্রস্তুতি বাড়াচ্ছে ইরান অরুণাচল সীমান্তে চীনা বাহিনীর অনুপ্রবেশ নিয়ে নতুন বিতর্ক

শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই আবু সাইদের স্বপ্নের পোল্ট্রি খামার

আতাউর রহমান, নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ২১৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আতাউর রহমান,
নারায়ণগঞ্জ বন্দর প্রতিনিধি:

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের উত্তর কুলচরিত্র গ্রামে অবস্থিত আবু সাইদ পোল্ট্রি ফার্ম-এ বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে খামারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে খামার মালিক আবু সাইদের লালিত স্বপ্ন।

খামার সূত্রে জানা যায়, সেখানে ২১ দিন বয়সী প্রায় ৪০০০টি ব্রয়লার মুরগি ছিল। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রায় ২০০০টির মতো মুরগি পুড়ে মারা যায়। খামারের অবকাঠামো ও প্রয়োজনীয় সরঞ্জামও আগুনে ক্ষতিগ্রস্ত হয়।

আগুনের খবর ছড়িয়ে পড়লে এলাকার মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তাদের আন্তরিক প্রচেষ্টায় আশপাশের আরও বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় এলাকা।

খামার মালিক আবু সাইদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। এ ঘটনায় প্রায় সাড়ে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

ক্ষতিগ্রস্ত খামারটির ট্রেড লাইসেন্স নম্বর ৬৭৯৪৩১৯৯৯৩৪। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং খামার মালিক সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শর্ট সার্কিটে আগুন, পুড়ে ছাই আবু সাইদের স্বপ্নের পোল্ট্রি খামার

আপডেট সময় : ০৯:০৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬