ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনপুরায় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ ইউএনও আবু মুছার বিরুদ্ধে জ্বালানি সংকট ও সম্পর্ক জোরদারে কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে ২০০ ডাস্টবিন দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা

নবীনগরে এক যুবক গুলিবিদ্ধ

মোঃ পলাম সালমান
  • আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ পলাম সালমান

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়িকান্দি এলাকায় গোলাগুলির ঘটনায় এক যুবক আশঙ্কাজনক ভাবে গুলিবিদ্ধ হয়েছেন।

১৬ ফেব্রুয়ারি সোমবার রাতে এ ঘটনা ঘটে, গুলিবিদ্ধ ইমন মিয়াকে (২৪) আশঙ্কা জনক অবস্থায় তাৎক্ষণিক ভাবে ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, বড়িকান্দি ইউনিয়নের থোল্লাকান্দি গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা হোসেন মিয়ার ছেলে ইমন মিয়া সন্ধ্যায় বাড়ি থেকে তালতলা বাজারের উদ্দেশ্যে বের হন।

পথে একাধিক সিএনজি অটোরিকশায় করে আসা ১০-১২ জন সশস্ত্র ব্যক্তি তার পথরোধ করে, এরপর তারা এলোপাতাড়ি গুলি চালায়, খুব কাছ থেকে ইমনকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি করা হয় বলে জানা গিয়েছে, গুলির শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইমনকে, উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন, এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান।

ইমনের বড় ভাই তরিকুল মিয়া জানান, তার ভাইয়ের বুকে ৩টি গুলি লেগেছে এবং চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন।

তরিকুলের দাবি, এর আগে বড়িকান্দির গণিশাহ দরবার শরীফের সামনে ১টি হোটেলে সংঘটিত দ্বৈত হত্যাকাণ্ডের ঘটনায় ইমন সাক্ষী ছিলেন।

সেই ঘটনার জের ধরেই তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়ে থাকতে পারে।

স্থানীয় একাধিক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, বড়িকান্দি এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে, প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছেন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা রাজীব নাথ ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নবীনগরে এক যুবক গুলিবিদ্ধ

আপডেট সময় : ০৬:৫৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬