ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের ছয় মাসের অগ্রগতি হতাশাজনক: এবি পার্টি দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান সাভারের এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্তের নির্দেশ ব্রাজিলে উদ্ধার অঁরি মাতিসের আটটি দুর্লভ শিল্পকর্ম দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এমিলিয়ানো মার্তিনেজকে দলে পেতে জুভেন্টাসের নতুন প্রস্তাব বিএনপি সরকারের ৬ মাসের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত এক প্ল্যাটফর্মেই মিলবে বিদেশে উচ্চশিক্ষার সব তথ্য ও স্কলারশিপ কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২ গ্যাস সংকটে ফুলবাড়ীয়ায় যাত্রীদের বাড়তি ভাড়া গুনতে হচ্ছে

জ্বালানি সংকট ও সম্পর্ক জোরদারে কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুই দিনের রাষ্ট্রীয় সফরে কাতারের রাজধানী দোহা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়ে সোমবার (১৭ আগস্ট) রাতে তিনি দোহার উদ্দেশে রওনা হবেন। মূলত জ্বালানি পণ্যের বাজারে সৃষ্ট অস্থিরতা নিরসন এবং উপসাগরীয় আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাই এই সফরের মূল লক্ষ্য।

সোমবার প্রকাশিত সরকারি আদেশ অনুযায়ী, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল–থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সংকটের এই গুরুত্বপূর্ণ সময়ে তার সঙ্গে থাকছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সফরে জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী কর্মীদের বর্তমান পরিস্থিতিসহ দ্বিপাক্ষিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শেষে বুধবার রাতে প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

জ্বালানি সংকট ও সম্পর্ক জোরদারে কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১১:১১:২০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬