মেহেরপুর ২টি আসনে জামায়াতের প্রার্থী বিজয়ী
- আপডেট সময় : ০৭:৩১:০৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১৮২ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরের ২টি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলের তথ্যানুযায়ী তারা জয়ী হয়েছেন।
মেহেরপুর জেলা প্রশাসকের নির্বাচন কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা গেছে। কেন্দ্র থেকে আসা ফলাফল ঘোষণা করেন স্ব স্ব উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তারা।
মেহেরপুর-১ (মেহেরপুর সদর ও মুজিবনগর) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী তাজ উদ্দীন আহমেদ খান দাঁড়িপাল্লা প্রতীক ১ লক্ষ ২২ হাজার ৮২৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মাসুদ অরুন ধানের শীষ প্রতীক পেয়েছেন ১ লক্ষ ০৪ হাজার ২২৪ ভোট।
অপরদিকে মেহেরপুর-২ (গাংনী) আসনে জামায়াতে ইসলামী প্রার্থী নাজমুল হুদা দাঁড়িপাল্লা প্রতীক ৯৪ হাজার ১৬৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আমজাদ হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন ৮৫ হাজার ৬৮৯ ভোট।





























