ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন ইউনিট ‘এসআরবি’ গঠনের সিদ্ধান্ত দর্শনায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করলেন এমপি রুহুল আমিন বাংলাদেশি জাতীয়তাবাদ আত্মপরিচয় ও জাতীয় ঐক্যের ভিত্তি: তথ্যমন্ত্রী

পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির দীপেন দেওয়ান বিজয়ী

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৪:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেস্ক রিপোর্ট:

পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক নাজমা আশরাফী তার কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

২১৪টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফল ও পোস্টাল ব্যালট গণনা শেষে দীপেন দেওয়ান মোট ২ লক্ষ ১ হাজার ৫৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা ফুটবল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২২২ ভোট।

রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৭ জন। অন্য পাঁচ প্রার্থীদের মধ্যে বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি প্রার্থী জুঁই চাকমা কোদাল প্রতীক পেয়েছেন ১ হাজার ৭০ ভোট, জাতীয় পার্টি প্রার্থী অশোক তালুকদার লাঙ্গল প্রতীক পেয়েছেন ২ হাজার ৯৭৪ ভোট, গণঅধিকার পরিষদ প্রার্থী এম এ আবুল বাশার ট্রাক প্রতীক পেয়েছেন ৪৪৯ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো: জসিম উদ্দিন হাতপাখা প্রতীক পেয়েছেন ৩ হাজার ৬৭২ ভোট এবং ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক পেয়েছেন ২২ হাজার ৭১৫ ভোট।

রাঙ্গামাটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লক্ষ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লক্ষ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লক্ষ ৪৫ হাজার ৮৫৫ জন, ভোটের হার ৫৩ শতাংশ।

গণভোটে মোট ভোট পড়েছে ২ লক্ষ ৫১ হাজার ৫২৪ ভোট। এর মধ্যে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৭১ হাজার ৭১৯টি এবং ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৭৯ হাজার ৮০৫টি। ফলাফল ঘোষণা কালে নির্বাচন ও জেলা প্রশাসনের কর্মকর্তা সহ বিদেশি পর্যবেক্ষক এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে রাঙ্গামাটির এমপি নির্বাচিত হওয়ায় শুক্রবার সকালে বিএনপির দলীয় কার্যালয়ে দীপেন দেওয়ানকে দলের সব স্তরের নেতাকর্মীরা ফুল দিয়ে অভিনন্দন জানান। এ সময় তার স্ত্রী সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা তার সাথে ছিলেন।

এ সময় দীপেন দেওয়ান বলেন, এ নির্বাচন সুষ্ঠুভাবে নিরপেক্ষ হয়েছে। এ নির্বাচন ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে। এ নির্বাচনকে আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখি। এ উৎসব আনন্দের। আমি আনন্দিত উচ্ছ্বসিত যে নির্বাচনে জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। তারা ভোটকেন্দ্রে এসেছে, ভোট দিয়েছে। এতে কোনো বাধা বিপত্তি ছিল না। মোটামুটি যে যার নাগরিক অধিকার প্রয়োগ করেছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, যে প্রতিশ্রুতি তিনি জনগণকে দিয়েছেন, তিনি তা পালন করার সর্বাত্মক চেষ্টা করবেন।

তিনি আরো বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গামাটি চাই। এখানে অর্থনৈতিক সুষম উন্নয়ন থাকবে। উন্নয়নের ক্ষেত্রে কোনো বৈষম্য থাকবে না।

শিক্ষা, স্বাস্থ্য, নারী ও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সাম্প্রদায়িক সম্প্রীতির রাঙ্গামাটি গড়ে তোলা হবে বলে দীপেন দেওয়ান তার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পার্বত্য রাঙ্গামাটি-২৯৯ আসনে বিএনপির দীপেন দেওয়ান বিজয়ী

আপডেট সময় : ০৪:২১:২৬ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬