ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুম্বাইয়ে অজয় দেবগণের বাংলোর অবৈধ অংশ ভাঙল পৌরসভা কলকাতার পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে নিহতের সংখ্যা বেড়ে ১৯ বাংলালিংক গ্রাহকরা পাবেন স্টারলিংক মোবাইল সুবিধা ভাঙ্গুড়ায় দুর্গাপূজার নিরাপত্তা ও প্রস্তুতি পর্যবেক্ষণ করল উপজেলা প্রশাসন এনসিপির কেন্দ্রীয় কমিটিতে আসছে বড় ধরনের রদবদল প্রেমের টানে মাদারীপুরে চীনা যুবক, ধর্মান্তরিত হয়ে বিয়ের ইচ্ছা বাবার মৃত্যুতে সাদামাটা জন্মদিন কাটাচ্ছেন শ্রাবণ্য তৌহিদা নতুন ভিডিওতে সীতার রণরূপে সাই পল্লবী, রামায়ণে রণবীর-যশ যমুনায় কোটি টাকার অবৈধ জাল উদ্ধার, পুড়িয়ে ধ্বংস করলো মৎস্য বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনা ও গরুর মাংস ঘিরে রাজনীতির বিশ্লেষণ

জামায়েত প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৪০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই সংসদীয় আসনের নির্বাচন কার্যক্রম বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ ৪ ফেব্রুয়ারী বুধবার নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদেরকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শেরপুর-৩ আসনের নির্বাচন আপাতত বাতিল বা টার্মিনেট করা হবে, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও, ১৯৭২-এর ১৭ অনুচ্ছেদে এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।

এই আসনের নির্বাচন পরবর্তী সময়ে কীভাবে হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরে এই আসনের জন্য নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে, ইসি এখনো কবে নির্বাচন হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়নি, তবে আমার ধারণা, ১২ ফেব্রুয়ারির পর এই আসনে ভোট অনুষ্ঠিত হতে পারে।

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১৭ অনুচ্ছেদ (১) অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হওয়ার পর এবং ভোট গ্রহণের আগে কোনো বৈধভাবে মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম বাতিল করতে হয়।

উল্লেখ্য, কিডনি জটিলতায় গতকাল মঙ্গলবার রাতে মারা যান শেরপুর-৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের জামায়াতে ইসলামের সংসদ সদস্য প্রার্থী মো. নুরুজ্জামান বাদল (৫১)।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামায়েত প্রার্থীর মৃত্যুতে শেরপুর–৩ আসনের নির্বাচন স্থগিত

আপডেট সময় : ০৩:৫৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬