ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বান্দরবানের লামায় পাহাড়ধসে শিশুসহ ৫ জনের মৃত্যু ঢাকায় কনসার্টে গাইবেন আতিফ আসলাম, শুরু হলো টিকিট বিক্রি জুলাই সনদের দাবি অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি: সুলতান সালাউদ্দিন টুকু চট্টগ্রামের ৭ উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনা মোতায়েন শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মানার আহ্বান সরকারের আজ ১১ জুলাই ২০২৬ টিভিতে যেসব খেলা দেখবেন ইরানের সাথে পারমাণবিক চুক্তির সম্ভাবনা ক্ষীণ দেখছে ট্রাম্প প্রশাসন বিশ্বকাপ থেকে বিদায়ের দিনে চোট নিয়ে মাঠ ছাড়লেন কোর্তোয়া বিশ্বকাপ ফুটবলের আমেজে সরগরম দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬ জন

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ রাব্বি হাসান, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১৯৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুর-৫ (ফুলবাড়ী–পার্বতীপুর)
আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার দুপুর ১২টায় ফুলবাড়ী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ফুলবাড়ী ও পার্বতীপুর উপজেলার সার্বিক উন্নয়নের পাশাপাশি এ দুই উপজেলাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি তার সর্বোচ্চটা দিয়ে কাজ করবেন।

তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ উল্লেখ করে বলেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।

তিনি সাংবাদিকদের নির্বিঘ্নে সাংবাদিকতা করার আহ্বান জানান এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ব্যারিস্টার কামরুজ্জামান জামান বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজি করেছে, তারা দলের কেউ নয়, তারা দুর্বৃত্ত। ভবিষ্যতে কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে পারবে না।

এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামত ও সংস্কারের ৩১ দফা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন এবং এই ৩১ দফা বাস্তবায়নে সর্বস্তরের জনগণ ও জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ফুলবাড়ী প্রেসক্লাবের সদস্য বৃন্দ, ফুলবাড়ী অনলাইন প্রেসক্লাবের সদস্যবৃন্দ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ, ফুলবাড়ী রিপোর্টার ইউনিটির সদস্যবৃন্দ, ফুলবাড়ী সিটি প্রেসক্লাবের সদস্য বৃন্দ সহ আরও বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৫:৩২ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫