ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদিতে হামলার প্রভাবে ঢাকা থেকে ১০০ ফ্লাইট বাতিল বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী মন্ত্রীকে না জানিয়ে সরকারি সফরে এপিএস, দায়িত্ব থেকে অব্যাহতি অসুস্থতার ভান করে মেকআপ মেখে ৫ চাকরি, প্রতারণায় অভিযুক্ত বাংলাদেশি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন: সরকারের দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর সঙ্গে চরফ্যাশনের বৃক্ষপ্রেমী ইমাম বাবুলের সাক্ষাৎ অক্টোবরের ১৩ দিনে ১৭ হাজার ২৮১ কোটি টাকার রেমিট্যান্স কুমিল্লায় জামায়াতের দুগ্রুপের সংঘর্ষ, সেক্রেটারি মাহবুবের গাড়ি ভাঙচুর বই পড়া ও হাজার বছরের সংস্কৃতি তুলে ধরতে প্রধানমন্ত্রীর নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে ঘর-আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬ জন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীজুড়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ২৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়সীমার মধ্যে আইনশৃঙ্খলার অবনতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযান পরিচালনার বিস্তারিত তথ্য দিয়ে তিনি জানান, ডিএমপির বিভিন্ন এলাকার মধ্যে রমনা থেকে ২২ জন, লালবাগ থেকে ২১ জন, ওয়ারী থেকে ৫২ জন, মতিঝিল থেকে ৩৬ জন, তেজগাঁও থেকে ৫৪ জন, মিরপুর থেকে ৪১ জন, গুলশান থেকে ২১ জন এবং উত্তরা এলাকা থেকে ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

অভিযানকালে পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অপরাধে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে। জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১৩২ কেজি গাঁজা, ১৪ হাজার ৭৬৫ পিস ইয়াবা ট্যাবলেট, ২ গ্রাম হেরোইন, একটি জিপ গাড়ি, একটি মোটরসাইকেল, একটি সিএনজি ও একটি অটোরিকশা। এছাড়া অপরাধীদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, একটি ককটেল, পেট্রোল ভরা সাতটি প্লাস্টিকের বোতল, একটি চাকু, দুইটি এন্টিকাটার এবং একটি চাবি উদ্ধার করা হয়েছে।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত এই অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Ei Din

নিউজটি শেয়ার করুন

রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯৬ জন

আপডেট সময় : ০৭:০৪:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬