ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আরপিএমপির অভিযানে ২৪ ঘন্টায় (২৪) জন গ্রেফতার, মাদক ও জুয়ার সরঞ্জাম উদ্ধার বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী লম্পট রয়েল গ্রেফতার রূপগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের ঝুঁকিপূর্ণ লাইনে আতঙ্কে হাজারো মানুষ ফ্ল্যাশিংয়ে দগ্ধ দোকানদার, শতাধিক দুর্ঘটনার অভিযোগ; লাইন অপসারণের দাবিতে গ্রামবাসী ইসলামী ব্যাংক লিমিটেড ফুলবাড়ী শাখার গ্রাহকদের মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত অসহায় মানুষের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে, এমপি মনজুরুল ইসলাম কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

নীলফামারীর ডিমলায় স্থায়ী বালু বাঁধ নির্মাণের উদ্বোধন

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি এলাকায় তিস্তা নদীর ভাঙন ও দীর্ঘদিনের দুর্ভোগ কমাতে স্থায়ী বালুর বাঁধ নির্মাণ কাজ শুরু হয়েছে।

গতকাল বিকেলে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির উপদেষ্টা অধ্যাপক রইছুল আলম চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে অধ্যাপক রইছুল আলম চৌধুরী বলেন,তিস্তার ভাঙন ও বালু জমাট বাঁধার কারণে চরখড়িবাড়ি অঞ্চলের মানুষ বহুদিন ধরে চরম ভোগান্তিতে ছিলেন। সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিনের সার্বিক সহযোগিতায় অবশেষে সেই দুর্ভোগ লাঘবের পথ তৈরি হলো।

তিনি আরও বলেন, বাঁধটি নির্মাণ হলে টেপাখড়িবাড়ি ইউনিয়নের চরখড়িবাড়ি ও পূর্বখড়িবাড়ি এলাকার শত শত পরিবার ভাঙন আতঙ্ক থেকে মুক্তি পাবে।

টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন জানান, পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন,
তুহিন ভাইয়ের সহযোগিতায় স্থানীয়দের দীর্ঘদিনের একটি বড় সমস্যা অবশেষে সমাধানের পথে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক সেতারা সুলতানা চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হালিমুল হোসেন রাসেল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি স্বপনুজ্জামান স্বপন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আইয়ুব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীর ডিমলায় স্থায়ী বালু বাঁধ নির্মাণের উদ্বোধন

আপডেট সময় : ০৭:২১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫