ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক নিউইয়র্কে মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ডেঙ্গু ও হাম প্রতিরোধে ব্যর্থতার সুযোগ নেই: রুহুল আমিন হাওলাদার রোহিঙ্গা সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব প্রধানমন্ত্রীর নাটোর সদর উপজেলায় বক্তব্য দেওয়ার সময় মারা গেলেন মাদ্রাসা শিক্ষক

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ১০৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু

কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া উপজেলা উত্তর তেতাভূমি এলাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়েছে, এ সময় মাদক বহনের সঙ্গে জড়িত সন্দেহে ১ ব্যক্তিকে আসামি করা হলেও তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

৩ জুন বুধবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে ব্রাহ্মণপাড়া থানাধীন ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশের সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের সূত্রে জানা যায়, মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের লক্ষ্যে পরিচালিত বিশেষ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিঃ) আল-আমিন সঙ্গীয় ফোর্স সহ ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি এলাকার লোহারপুলের পূর্ব পাশের সড়কে অভিযান চালান।

অভিযানের সময় উত্তর তেতাভূমি আনন্দপুর গ্রামের বাসিন্দা মো. শরীফ (৪০) নামে ১ ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান, পরে তার ফেলে যাওয়া ৮০ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

পলাতক মো. শরীফ মৃত রমিজ উদ্দিনের ছেলে, তার বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের উত্তর তেতাভূমি আনন্দপুর এলাকায়।

এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, উদ্ধারকৃত মদের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬