ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় অতিবৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, জনজীবনে চরম ভোগান্তি বহর বাড়াচ্ছে ইউএস-বাংলা, ২০২৭ সালে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা সোমবার একদিনের সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: কার জয়ের সম্ভাবনা বেশি? সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি জোরদারে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরাসি ফুটবলের অদ্ভুত কুসংস্কার ও ঐতিহাসিক সব মজার গল্প যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে ইসরায়েলি নেতাদের শোক

মনোহরদীতে অস্বাস্থ্যকর বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

মোঃ এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১৩৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ এমরুল ইসলাম
নরসিংদী জেলা প্রতিনিধি:

অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে নরসিংদীর মনোহরদীতে একটি বেকারিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে মনোহরদী পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সজিব মিয়া।

অভিযানকালে দেখা যায়, বেকারিটিতে অপরিষ্কার স্থানে ও নোংরা যন্ত্রপাতি ব্যবহার করে পাউরুটি, কেক, বিস্কুটসহ নানা ধরনের খাদ্যপণ্য তৈরি করা হচ্ছিল। পরে স্বাস্থ্যবিধি না মানার কারণে বেকারির মালিককে জরিমানা করা হয় এবং পরবর্তীতে পরিচ্ছন্ন পরিবেশে উৎপাদনের নির্দেশ দেওয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহনেওয়াজ ও মনোহরদী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে অস্বাস্থ্যকর বেকারিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫