ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজকের খেলার সূচি: বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই স্পেসএক্সের রকেট প্রযুক্তিতে আকাশে উড়বে টেসলার ‘রোডস্টার ২’ গণহত্যাকারী দল হিসেবে আ.লীগের বিচার ও কার্যক্রম নিয়ে সংশয় গায়ে হলুদের দিনই ডেঙ্গুতে প্রাণ হারালেন বর ইয়েমেনের গৃহযুদ্ধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তাইজ দখল করতে চায় হুতিরা পেরুর আন্দিজে মেসির নামে নতুন উদ্ভিদ ‘সালভিয়া মেসি’র সন্ধান যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক

শাহজালাল মাজারে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠি উদ্ধার

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে একটি ব্যতিক্রমী চিঠি উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে দরগাহ মসজিদের বারান্দায় মাজারের ডেগ ও দানবাক্সগুলো খোলা হয়। টাকা গণনার সময় কর্মকর্তাদের নজরে আসে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা ওই চিঠিটি।

চিঠির শুরুতে লেখক সংশয় প্রকাশ করে লিখেছিলেন যে, তার এই বার্তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবে কি না তিনি জানেন না। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে তিনি উল্লেখ করেন, সাধারণ মানুষ একটি নিরাপদ ও শান্ত বাংলাদেশ চায়। কিন্তু ধর্ষণ, হত্যা ও শিশু নির্যাতনের মতো অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় বিচারব্যবস্থার ওপর মানুষের আস্থা কমছে বলে তিনি মন্তব্য করেন। বিশেষ করে রামিসা, আছিয়া ও হাদীর মতো আলোচিত ঘটনায় বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করে দ্রুত রায় প্রদানের দাবি জানানো হয়েছে চিঠিতে।

মাদক বিস্তারের বিষয়ে চিঠিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে লেখক দাবি করেন, মাদক ব্যবসায়ীদের হাত অনেক লম্বা, যার ফলে তারা সহজেই থানা ম্যানেজ করতে সক্ষম হয়। লেখকের ধারণা, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত। চিঠির শেষে ‘মোহাম্মদ জুবায়ের আহমদ’ নামে স্বাক্ষর করা হয়েছে এবং শেষে ‘বাংলাদেশকে ভালোবাসি’ কথাটি লেখা রয়েছে। তবে এই ব্যক্তি সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এবং কখন তিনি চিঠিটি দানবাক্সে ফেলেছেন তা অস্পষ্ট।

উল্লেখ্য, ১৮ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মাজারের ডেগ ও দানবাক্সগুলো খোলা হয়েছিল। এ সময় ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা ছাড়াও বৈদেশিক মুদ্রা, সোনা, রুপা এবং সোনা-সদৃশ ধাতব বস্তু পাওয়া যায়। এছাড়া টাকা ও মূল্যবান সামগ্রীর পাশাপাশি একটি গরু ও ৬৫টি ছাগল মাজারে দান হিসেবে জমা পড়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শাহজালাল মাজারে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা চিঠি উদ্ধার

আপডেট সময় : ০২:৩৪:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬