ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০২৬-২৭ শিক্ষাবর্ষ: ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা কক্সবাজারে নিখোঁজ পর্যটক ইব্রাহিমের মরদেহ সোনাদিয়ায় উদ্ধার নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ দলবাজ ও দলদাসের সূক্ষ্ম পার্থক্য নিয়ে মহিউদ্দিন আহমদের রাজনৈতিক বিশ্লেষণ গোপন সূচির রোমাঞ্চ নিয়ে বসছে ৫৩তম টেলুরাইড চলচ্চিত্র উৎসব ঠাকুরগাঁওয়ে হাফ ম্যারাথন: রাষ্ট্রপতিকে উৎসর্গ করে দৌড়বিদের মিলনমেলা ইন্টার মায়ামির নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেলেন কিলি গঞ্জালেস প্রকৌশলী অধিকার দিবস উপলক্ষে বেরোবিতে মোমবাতি প্রজ্বলন ২০৩০ সালে মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়িয়ে ৩২তম অর্থনীতির দেশ হবে বাংলাদেশ বিএনপি সরকার ব্যর্থতার দিকে যাচ্ছে: সারজিস আলম

সোমবার একদিনের সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল সোমবার একদিনের রাষ্ট্রীয় সফরে সড়কপথে বরিশাল যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকালে ঢাকা থেকে রওনা হয়ে দিনব্যাপী নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী পুনরায় ঢাকায় ফিরে আসবেন। দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম বরিশাল সফর।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের নবখননকৃত সরিকল-বাটাজোর এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। এরপর তিনি বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন কীর্তনখোলা নদীর তীরে আরও দুটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

সফরের শেষভাগে বিকেলে প্রধানমন্ত্রী বরিশাল শিল্পকলা একাডেমিতে উপস্থিত হবেন। সেখানে তিনি বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন বলে জানা গেছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

সোমবার একদিনের সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপডেট সময় : ০২:০৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬