ঢাকা ০৫:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বোয়ালখালীর ছন্দারিয়া খাল থেকে ভ্যানচালক সালাউদ্দিনের মরদেহ উদ্ধার কুড়িগ্রামসহ তিন জেলার দায়িত্বে এলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম নেপালে বন্যায় প্রাণহানি ৫৪৭, মর্গ উপচে পড়ায় বিকল্প ভবনে রাখা হচ্ছে লাশ গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০ নর্দার্ন টেরিটোরিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশে পেঙ্গুইনের অনীহা ও নতুন সম্ভাবনা সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, জুলাই সনদ মানছে না: গোলাম পরওয়ার গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু ‘রাস্তায় খুন’ গান পোস্টের দুই ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক অঙ্কিত প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে বিনোদন অঙ্গনের প্রতিবাদ

২০২৬-২৭ শিক্ষাবর্ষ: ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া সামনে রেখে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রস্তুতি শুরু হয়েছে। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি)—এই মোট ৭টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও এমআইএসটির পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে। অন্যদিকে রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কুয়েটের ভর্তি পরীক্ষা ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের মাধ্যমে শুরু হবে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’ ইউনিট, ১৯ ডিসেম্বর ‘বি’ ইউনিট, ২২ ডিসেম্বর চারুকলা ইউনিট এবং ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এসব পরীক্ষায় অংশগ্রহণের জন্য ১১ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ ইউনিট এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।

মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিট এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ—এই সাতটি বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমআইএসটি কর্তৃপক্ষ।

নতুন বছরের শুরুতে অর্থাৎ ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে বাকি বিশ্ববিদ্যালয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১ জানুয়ারি ‘এ’ ইউনিটের মাধ্যমে শুরু হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১৫ নভেম্বর দুপুর ১২টা থেকে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি শুরু হবে। প্রথম দিন ‘বি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। এখানে ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে। একই দিনে অর্থাৎ ৮ জানুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কুয়েট কর্তৃপক্ষ খুলনা, ঢাকা ও রাজশাহী—এই তিন বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ২৯ জানুয়ারি শুরু হয়ে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট, ৩০ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৩ ফেব্রুয়ারি ‘বি১’ ইউনিট, ৪ ফেব্রুয়ারি ‘বি২’ ইউনিট, ৫ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ইউনিট এবং ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা চবি ক্যাম্পাসে হলেও অন্যান্য ইউনিটের পরীক্ষা রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়গুলোর চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তির সময়সূচি পরিবর্তিত হতে পারে বিধায় ভর্তিচ্ছুদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

২০২৬-২৭ শিক্ষাবর্ষ: ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

আপডেট সময় : ০৪:৩৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬