ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশ্ন ফাঁসে এনবিআর কর্মীসহ গ্রেপ্তার ৭ রাউজানে এক অপরাধী চক্র গ্রেপ্তারের পর মাথাচাড়া দিচ্ছে আলম-আজিজ বাহিনী জামায়াত, এনসিপি ও গণঅধিকার নেতাদের তীব্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি আরিফিন শুভর সঙ্গে ছবি পোস্ট করে বিয়ের রহস্য উসকে দিলেন চমক ইরানের পরমাণু কেন্দ্রে যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বম্বস’ হামলার ছক মানুষের প্রকৃত পরিচয়: লালন সাঁইয়ের দর্শনে এক গভীর অনুসন্ধান মুসলিমবিরোধী স্লোগান দেওয়ায় স্পেনকে অর্থদণ্ড ও গ্যালারি নিষেধাজ্ঞা দিল ফিফা সন্ত্রাসবিরোধী আইনে ছাত্রলীগ নেত্রী প্রমা গ্রেপ্তার বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের ৮৬ পৃষ্ঠার গাইডলাইন প্রকাশ ভারত থেকে বাংলাদেশে পৌঁছাল ১৮টি নতুন ব্রডগেজ রেলকোচ

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল হাব করতে চান উপাচার্য

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে (গাকৃবি) বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার গন্তব্য বা ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। তিনি জানিয়েছেন, আন্তর্জাতিক শিক্ষার্থীদের কেবল বিদেশ থেকে আসা শিক্ষার্থী হিসেবে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক পরিচয় ও ভবিষ্যৎ অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ হিসেবে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘Green Campus, Global Minds: International Students Shaping the Future of GAU’ শীর্ষক এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আইকিউএসি সেমিনার কক্ষে অনুষ্ঠিত এই আয়োজনে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আগত বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।

উপাচার্য বলেন, আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে একটি বিশ্বজনীন মানসিকতা বা ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। এমন একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করা আমাদের লক্ষ্য, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে পড়াশোনা করতে পারবেন এবং নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

অনুষ্ঠানে গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি: শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় যৌথভাবে ক্যাম্পাসকে আরও সবুজ ও দূষণমুক্ত করতে কাজ করছে। তিনি শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন, সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম এবং ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান বক্তব্য দেন।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন নিয়ে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর আন্তর্জাতিক শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কর্মকর্তারা তাদের বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মো. মসিউল ইসলাম, রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন উপস্থিত ছিলেন। সবশেষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে গ্লোবাল হাব করতে চান উপাচার্য

আপডেট সময় : ০২:৫৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬