ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় অতিবৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতা, জনজীবনে চরম ভোগান্তি বহর বাড়াচ্ছে ইউএস-বাংলা, ২০২৭ সালে যুক্ত হবে ২১টি নতুন বোয়িং সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা সোমবার একদিনের সফরে বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগ হত্যা: ২১ আসামির বিচার শুরু সেমিফাইনালে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: কার জয়ের সম্ভাবনা বেশি? সাংগঠনিক কার্যক্রম ও নির্বাচনী প্রস্তুতি জোরদারে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত সোমবার বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ফরাসি ফুটবলের অদ্ভুত কুসংস্কার ও ঐতিহাসিক সব মজার গল্প যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের মৃত্যুতে ইসরায়েলি নেতাদের শোক

কাফ্রিখাল এলাকা থেকে অভিযান চালিয়ে একনলা আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫ ১২৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার রংপুর:

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকা থেকে অভিযান চালিয়ে একনলা আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য ছায়া তদন্ত চলছে বলে গোয়েন্দা পুলিশ জানিয়েছে।

আজ (২৯ অক্টোবর) বুধবার
দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকায় অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় ওই এলাকার রবিউল ইসলামের সুপারি ও নারিকেল বাগানে একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে কাগজে মোড়ানো অবস্থায় ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক তাজেদার আলম ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে কে বা কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে তা নিশ্চিত হওয়ার জন্য ছায়া তদন্ত চলছে। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলি মিঠাপুকুর থানায় সংরক্ষণ করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাফ্রিখাল এলাকা থেকে অভিযান চালিয়ে একনলা আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০৫:৪৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫