ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফখরুল রাষ্ট্রপতি প্রার্থী হতেই মন্ত্রিসভায় রদবদলের জোর গুঞ্জন গাজা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসরায়েলে যাচ্ছেন জ্যারেড কুশনার ভিয়েতনামের ইলেকট্রনিক্স সাফল্যের শিক্ষা ও বাংলাদেশের করণীয় ইউক্রেনে বেসামরিক প্রাণহানি বাড়ছে, গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘের দুই বছরের বিষাক্ত সম্পর্কে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার অনুপমা হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড করার ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প ৭ সহকারী পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার দক্ষিণ সুদানে ৬ লাখ শরণার্থীর খাদ্য সহায়তা বন্ধের ঝুঁকি ১৫ আগস্ট ঘিরে টুঙ্গিপাড়ায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার আফগানিস্তানে বাগানের মাটি খুঁড়ে মিলল সোভিয়েত আমলের অবিস্ফোরিত বোমা

সময় সংবাদের বার্তাপ্রধানের তথ্য নিলেও রিপোর্ট দিতে গড়িমসি

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

সময় সংবাদের বার্তাপ্রধানের তথ্য নিলেও রিপোর্ট দিতে গড়িমসি

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সময় সংবাদের বার্তাপ্রধান মুজতবা দানিশের ঠিকানা যাচাইয়ের নামে ৫ থানা পুলিশ তথ্য নিলেও রিপোর্ট দিতে গড়িমসি রংপুর সিআইডির। সময় চেয়ে আদালতে আবেদন করলে বিচারকের প্রশ্নের মুখে পড়েন তদন্ত কর্মকর্তা। পরে ১ মাস সময় দেন বিচারক।

(৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও জমা দেননি তদন্ত কর্মকর্তা।

দফতর প্রধানের অনুমতি ছাড়া পরীক্ষার ফল প্রকাশ ও ফেল করা ছাত্রকে প্রমোটেড দেখানোর ঘটনায় রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপপরীক্ষা নিয়ন্ত্রক শামসুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সংবাদ প্রকাশ হয় সময় সংবাদে। এর পরিপ্রেক্ষিতে শামসুল হক সময় সংবাদের বার্তাপ্রধান মুজতবা দানিশ ও রংপুর ব্যুরোপ্রধান রতন সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আদালতে মামলার আবেদন করেন।

বিষয়টি তদন্তের দায়িত্ব পান রংপুরের সিআইডির বিশেষ পুলিশ সুপার কার্যালয়ের পরিদর্শক সামিউল হক।

৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার বিধান থাকলেও তিনি প্রতিবেদন জমা দেননি।

উল্টো সময় সংবাদের বার্তাপ্রধান মুজতবা দানিশকে খুঁজতে পরপর ৫টি থানায় চিঠি দেন তদন্তকারী সিআইডি কর্মকর্তা সামিউল হক। এই হয়রানির বিষয়ে ১ ফেব্রুয়ারি সময় সংবাদে একটি প্রতিবেদন প্রচার হয়। রতন সরকার।

রংপুর সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর রুহুল আমিন তালুকদার জানান, বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও জমা দেননি তদন্ত কর্মকর্তা। উল্টো মৌখিকভাবে সময় আবেদন করেন সিআইডি কর্মকর্তা। তদন্ত কর্মকর্তার সময় আবেদন আদালত মঞ্জুর করেছেন।

এদিন শামসুল হক আদালতে উপস্থিত হয়ে সময় সংবাদে ১ ফেব্রুয়ারি প্রচারিত সংবাদ আদালতের নজরে আনেন। তবে তার আবেদনে সাড়া দেননি আদালত।

উল্লেখ্য, সময় সংবাদে তদন্ত কমিটি গঠনের সংবাদকে মিথ্যা ও মানহানিকর উল্লেখ করে গত বছর ২১ সেপ্টেম্বর রংপুরের সাইবার ট্রাইব্যুনালে একটি নালিশি পিটিশন করেন শামসুল হক। যদিও অনুসন্ধান কমিটির রিপোর্টে শামসুল হকের গাফিলতির প্রমাণ মেলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সময় সংবাদের বার্তাপ্রধানের তথ্য নিলেও রিপোর্ট দিতে গড়িমসি

আপডেট সময় : ০৬:৪৪:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩