ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত আমজাদ হাট যুবলীগ নেতা হত্যা মামলায় আরো দুই আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার পরশুরামের নব-নিযুক্ত ইউএনও সঙ্গে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে অপপ্রচার ৪ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ বেনাপোলে এনসিপি মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর গাড়ি বহরে হামলা সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই, মির্জা ফখরুল সোনারগাঁয়ে জামায়াতের কুরআন শিক্ষা প্রোগ্রামে হামলার অভিযোগ, আহত ৫

মনোহরদীতে জীবিত জমিদাতাকে মৃত দেখিয়ে মাদ্রাসা কমিটি গঠনের অভিযোগ

নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে

মনোহরদীতে জীবিত জমিদাতাকে মৃত দেখিয়ে মাদ্রাসা কমিটি গঠনের অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর মনোহরদীতে জীবিত জমিদাতাকে মৃত দেখিয়ে মাদ্রাসা ম্যানেজিং কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী জমিদাতা আঃ কাদির গণমাধ্যমকে জানান, আমি ও আমার পরিবারের সদস্যরা মিলে চন্দনবাড়ী সিনিয়র কামিল মাদ্রাসার জন্য প্রায় ৪৭ শতাংশ জমি দান করেছি। এ পর্যন্ত মাদ্রাসার কোনো কাজে আমাদের ডাকেনি। কিন্তু দুঃখজনক বিষয় হলো, মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মাওলানা আবু রায়হান আমাকে জীবিত রেখে মৃত দেখিয়ে একটি পকেট কমিটি গঠন করেছেন।

তিনি আরও বলেন, আমি এখনো জীবিত আছি এবং স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারি। জীবিত থাকা সত্ত্বেও আমাকে মৃত দেখানো হয়েছে কেন—এ বিষয়ে আমি প্রশাসক ও সরকারের কাছে বিচার দাবি করছি।

এ বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার অধ্যক্ষ মাওঃআবু রায়হান ভূঁইয়া বলেন“জমিদাতা আঃ কাদির জীবিত আছেন তা আমার জানা ছিল না। পূর্ববর্তী রেকর্ড দেখে আঃ কাদির এর নামের শেষে বিলবোর্ডে মৃত দেওয়া হয়েছে। এখন জেনেছি,পরবর্তী মিটিংয়ে বিষয়টি সংশোধন করে দেওয়া হবে।

এ ঘটনায় মাদ্রাসার দাতা পরিবার ও স্থানীয়দের মাঝে চরম অসন্তোষ বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মনোহরদীতে জীবিত জমিদাতাকে মৃত দেখিয়ে মাদ্রাসা কমিটি গঠনের অভিযোগ

আপডেট সময় : ০৫:০৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫