ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা ২০২৭ প্রকাশ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই ভাঙ্গুড়ায় গুমানী নদীতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা বেনাপোলে চার পূজামণ্ডপে বিএনপির নেতার আর্থিক অনুদান প্রদান তিন দিনে শাবিপ্রবির তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের ছায়া ক্যাম্পাসে জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রী হত্যায় জিতেশ চন্দ্র গোপের মৃত্যুদণ্ড আর না ফেরার শর্তে চুয়েট ছাড়লেন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম পুনর্গঠন হচ্ছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে ৩০০ বাড়ি ভস্মীভূত, ঘরছাড়া হাজারো মানুষ পল্লবীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে পাবেন আড়াই হাজার টাকা

শুঁটকি আড়ত এলাকা থেকে ১০টি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার

স্টাফ রিপোর্টার রংপুর
  • আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

শুঁটকি আড়ত এলাকা থেকে ১০টি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর

রংপুর মহানগরী থেকে ১০টি একনলা বন্ধুক এবং ৩৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ।

(৯ সেপ্টেম্বর) মঙ্গলবার
দিবাগত রাতে নগরীর তাজহাট থানাধীন দর্শনা মোড়-সংলগ্ন শুঁটকি আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।

রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে শুঁটকি আড়ত-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে প্রায় ১০০ গজ দক্ষিণে সীমানা প্রাচীর ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পরে, বস্তা দুটি তল্লাশি করে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তায় তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির জব্দ তালিকা তাজহাট থানায় জিডি মিলে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও জানান, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, কারা সেখানে ফেলে রেখে গেছে আর কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছে তা উদ্‌ঘাটনে তদন্ত চলছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান। জব্দকৃত এসব একনলা বন্দুক ব্যাংক ও বীমাগুলোতে নিরাপত্তা প্রহরীরা ব্যবহার করে থাকেন বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শুঁটকি আড়ত এলাকা থেকে ১০টি বন্দুক ও ৩৬ রাউন্ড গুলি উদ্ধার

আপডেট সময় : ০৩:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫