স্টাফ রিপোর্টার রংপুর
রংপুর মহানগরী থেকে ১০টি একনলা বন্ধুক এবং ৩৬টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
(৯ সেপ্টেম্বর) মঙ্গলবার
দিবাগত রাতে নগরীর তাজহাট থানাধীন দর্শনা মোড়-সংলগ্ন শুঁটকি আড়ত এলাকায় পুলিশ-সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে।
রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিডিয়া ফোকাল পয়েন্ট ও উপপুলিশ কমিশনার মারুফ আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে শুঁটকি আড়ত-সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পার্শ্বে প্রায় ১০০ গজ দক্ষিণে সীমানা প্রাচীর ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়। পরে, বস্তা দুটি তল্লাশি করে ১০টি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি তাজহাট থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলের বাউন্ডারি ঘেরা একটি বাগানের ভেতরে পরিত্যক্ত অবস্থায় দুটি সাদা প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। বস্তায় তল্লাশি করে ১০টি একনলা বন্দুক এবং ৩৬ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির জব্দ তালিকা তাজহাট থানায় জিডি মিলে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, অস্ত্রগুলো কোথা থেকে এসেছে, কারা সেখানে ফেলে রেখে গেছে আর কী উদ্দেশ্যে সেগুলো সেখানে রাখা হয়েছে তা উদ্ঘাটনে তদন্ত চলছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলমান। জব্দকৃত এসব একনলা বন্দুক ব্যাংক ও বীমাগুলোতে নিরাপত্তা প্রহরীরা ব্যবহার করে থাকেন বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক: মাহের আহমেদ, প্রধান সম্পাদক: মোঃ মোত্তালিব সরকার। প্রকাশক কর্তৃক ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ থেকে প্রকাশিত। সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় (ঢাকা) : ৫৫০বি, হজ্জ ক্যাম্প রোড, আশকোনা, দক্ষিণখান, ঢাকা-১২৩০, বাংলাদেশ। আঞ্চলিক কার্যালয় (বগুড়া): টোলারগেট, শেরপুর–৫৮৪০, শেরপুর, বগুড়া। অফিস: ০১৭৭৬-১৩৬০৫০ (হোয়াটসঅ্যাপ), বিজ্ঞাপন: ০৯৬৯৭-৫৪৪৮২৭। ই-মেইল: dailyjokhonsomoy@gmail.com।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত ©সর্বস্বত্ব সংরক্ষিত © দৈনিক যখন সময় ২০২২