ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ তরুণদের ‘ককরোচ’ আন্দোলনে চাপে মোদি সরকার, বিজেপির নতুন চ্যালেঞ্জ সরকারি চাকরিজীবীদের মূল বেতন ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ কিউএস র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকার কারণ জানালেন শিক্ষামন্ত্রী নদীয়ায় কংগ্রেস নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা পটুয়াখালীতে সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু সীতাকুণ্ডে জাহাজ দুর্ঘটনায় কেন এখনো তদন্ত শুরু করতে পারেনি কমিটি সরকারের ছয় মাস পূর্তি: প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ পর্যালোচনা সভা মিয়ানমার বলছে বাংলাদেশে ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে কৃষি ও পল্লী ঋণে ৬০ হাজার কোটি টাকার নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ

রংপুরে পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ দুই কিশোরী ৯ দিনেও উদ্ধার না হওয়ায় রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর।
  • আপডেট সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ২১২ বার পড়া হয়েছে

রংপুরে পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ দুই কিশোরী ৯ দিনেও উদ্ধার না হওয়ায় রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্টার রংপুর।

আজ (২১ জুন) শনিবার দুপুরে রংপুর
প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রংপুর সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ হওয়া ২ জন কিশোরীর ৯ দিন পরও কোনো সন্ধান মেলেনি।এ ঘটনায় স্থানীয় সচেতন মহলও মানবাধিকার সংগঠনগুলো তীব্র উদ্বেগ প্রকাশ করেছে।পুলিশ জানিয়েছে,কিশোরীদেরউদ্ধারে অভিযান চলমান।

এদিকে, সমাজসেবা
কার্যালয়ের উপপরিচালকসহ জড়িতদের দ্রুত শাস্তির দাবিতে২৪ ঘণ্টার আল্টিমেটাম
দিয়েছে রংপুরের সচেতন নাগরিক সমাজ। আজ (২১ জুন) শনিবার দুপুরে রংপুর
প্রেসক্লাবে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ তোলেন, পুনর্বাসন কেন্দ্রে শিশুদের শারীরিক, মানসিক ও যৌন নির্যাতন করা হচ্ছে।

রংপুর প্রতিবন্ধী ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট জোবাইদুল ইসলামসহ বক্তারা বলেন, “পুনর্বাসন কেন্দ্রের কর্তৃপক্ষ রক্ষক নয়, ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। নিখোঁজ কিশোরীরা পূর্বে উদ্ধার হওয়ার পর সাংবাদিকদের কাছে কেন্দ্রের নির্যাতনের কথা ফাঁস করেছিল। জীবন বাঁচাতে তারা পালিয়ে গিয়েছিল। কিন্তু সমাজসেবা কর্মকর্তারা পুলিশের সহায়তায় তাদের
ফের কেন্দ্রে পাঠিয়েছে।

সমাজসেবা কার্যালয়ের
উপ-পরিচালক অনিল চন্দ্র
বর্মণের বিরুদ্ধে দুর্নীতি ও
অবৈধ সম্পদ অর্জনের
অভিযোগ তোলা হয়।

বক্তারা দাবি করেন, “তিনি দম্ভ করে বলেছেন, কেউ তাকে পদচ্যুত করতে পারবে না।তার এই স্পর্ধার উৎস কী?”

শিশু নির্যাতনের সঙ্গে
জড়িতদের বদলি না করে
দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানানো হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর
রহমান জানান, “নিখোঁজ
৪ জন কিশোরীর
মধ্যে ২ জনকে উদ্ধার করা
হয়েছে। বাকি দুজনের খোঁজে
অভিযান চলছে।”

সমাজসেবা কার্যালয়ের
উপ-পরিচালক অনিল চন্দ্র
বর্মণ একাধিকবার ফোন
ধরেননি যার ফলে
তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উল্লেখ্য,গত ১২ জুন রাতে
রংপুরের দেওডোবা
ডাংগীরপাড় এলাকার
পুনর্বাসন কেন্দ্র থেকে নিতু,
স্মৃতি, কৃতি ও আশা নামে ৪ জন কিশোরী নিখোঁজ হন।১৫ জুন স্মৃতি ও কৃতিকে নগরীর চিড়িয়াখানা এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে পরিবার তাদের ফের
কেন্দ্রে পাঠাতে অস্বীকার করে,কেন্দ্রে নির্যাতনের শঙ্কার কথা তুলে ধরে। বর্তমানে নিতু ও আশার
কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ কিশোরীদের
তাৎক্ষণিক উদ্ধার, সমাজসেবা কার্যালয়ের
উপ-পরিচালকসহ জড়িতদের অবিলম্বে বরখাস্ত ও বিচার।পুনর্বাসন কেন্দ্রের নির্যাতনের তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান বক্তারা ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রংপুরে পুনর্বাসন কেন্দ্র থেকে নিখোঁজ দুই কিশোরী ৯ দিনেও উদ্ধার না হওয়ায় রংপুরে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:২৭:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫