ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করল মন্ত্রিসভা গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বলে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে: নাহিদ ইসলাম বাসে চড়ে কিশোরগঞ্জ সফর, প্রধানমন্ত্রীর সরলতায় মুগ্ধ স্থানীয়রা চড়া বাজারে স্বস্তি দিতে একগুচ্ছ নিত্যপণ্যের দাম কমালো ‘স্বপ্ন’ ২৯তম বিসিএস পুলিশ ফোরামের নতুন কমিটি গঠন, সভাপতি শাহীন ও সম্পাদক দিশা ধ্বংসের মুখে ঝালকাঠির ঐতিহাসিক কীর্তিপাশা জমিদার বাড়ি রংপুরে জুলাই মাসে ১৩৯ মামলা, গ্রেফতার ১৬৮ রংপুর মেডিকেলে ১৪ কোটি টাকার আইসোলেশন ওয়ার্ডের উদ্বোধন হরমুজের বিকল্প হিসেবে আর্কটিকের ‘বরফ সিল্ক রোড’ কতটা কার্যকর? এভিয়েশন খাতে প্রযুক্তির ব্যবহারে নেতৃত্বের লক্ষ্য বিমানমন্ত্রীর

রাজবাড়ীর পাংশায় পরকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা।

জেলা প্রতিনিধি : রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে

রাজবাড়ীর পাংশায় পরকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা।

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি : রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ী জেলায় পাংশা উপজেলার মৈশালা (পালপাড়া) গ্রামে দীপা রানী পাল (২২) নামের এক গৃহবধূ ঘরের সিলিংয়ের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পরিবারের অভিযোগ, পরকীয়ার কারণে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।
নিহত দীপা রানী পাংশা পৌর এলাকার মৈশালা (পালপাড়া) গ্রামের সিঙ্গাপুর প্রবাসী মিঠুন পালের স্ত্রী। ছয় বছর আগে তাদের বিয়ে হয় এবং তাদের ঘরে পাঁচ বছর বয়সী যমজ দুইটি পুত্র সন্তান রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, বুধবার (১১ জুন) রাত ৯টা ৩০ মিনিটের দিকে দীপা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। সারারাত খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তাকে বাড়িতে পৌঁছে দেন মৈত্রডাঙ্গী গ্রামের তিন যুবক—সাহাই, সালাম ও মাসুদ।
নিহতের শাশুড়ি সাধনা রানী বলেন, বুধবার (১১ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১০টার দিকে বৌমা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সারারাত খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। পরদিন (১২ জুন) সকাল ৫টার দিকে তিনটা ছেলে তাকে বাড়িতে পৌঁছে দেয়। ফেরার সময় তার কানের দুল, হাতের শাঁখা ও সিঁথিতে সিঁদুর ছিলো না। এরপর আমাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথাবার্তাও বলে। রাতে বের হওয়ার সময় সে নগদ ১৪ হাজার টাকাও নিয়ে যায় বলে জানায়। সকাল ৭টার দিকে সে ঘরে ঘুমাতে যায়। তারপরই কোন একসময় এ ঘটনা ঘটায়।

স্বামী মিঠুন পাল অভিযোগ করেন, দীপার ‘সাগর খান’ নামের একটি ফেসবুক আইডির সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল এবং ধারণা করা হচ্ছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তিনি বলেন, “ওই ব্যক্তির ডাকে সাড়া দিয়েই দীপা রাতে বাড়ি থেকে বের হয়। সকালে ফিরে এসে মোবাইলে একজনের সঙ্গে কথাও বলে। রাতে ওর সাথে হয়তো খারাপ কিছু হয়েছে। আর সেকারণেই সে আত্মহত্যা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার কামনা করছি।”
এ বিষয়ে স্থানীয়রা জানান, তাদের পরিবারে কোন ঝামেলা ছিলো না। অন্য পুরুষের সাথে মোবাইলে কথা বলা ও পরকীয়া সম্পর্কের কারণেই এমনটি করেছে বলে মনে হচ্ছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠাই। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। এ বিষয়ে নিহতের পিতা থানায় একটি অপমৃত্যু মামলার এজাহার দিয়েছেন।”

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ীর পাংশায় পরকিয়ার জেরে গৃহবধুর আত্মহত্যা।

আপডেট সময় : ১০:২৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫