ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক হিসেবে যোগ দিলেন আনোয়ারুল কবীর অভিমান করে ফের ঘর ছাড়ল সাইদুল, ১১ দিন পর ফিরল মায়ের কাছে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিস্টিয়ানো রোনালদো সিরাজগঞ্জে আখের বাম্পার ফলন, বাজারে নতুন গুড় বিক্রি করে লাভবান কৃষকেরা একা হয়ে যাওয়া মানেই ভয় নয়, নিজের সাম্রাজ্যের পথে যাত্রা: পূজা চেরী নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৪৫ জন আটক কুমিল্লায় সার ডিলার নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগে তোলপাড় মদনে মাদক সেবনকালে পৌর ছাত্রদল সম্পাদকসহ গ্রেপ্তার ৪ সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক শক্তিশালী বিস্ফোরণ প্রেম কেন ‘তিক্তমধুর’? সাফোর দর্শনে অ্যান কারসনের ব্যাখ্যা

সুপর স্টার শাকিব খান হামজাদের নিয়ে যা বললেন

মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ ২৮১ বার পড়া হয়েছে

সুপর স্টার শাকিব খান হামজাদের নিয়ে যা বললেন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুল হোসেন, বিশেষ প্রতিনিধি:

ক্রীড়াজগতের প্রতি মেগাস্টার শাকিব খানের ভালোবাসা নতুন কিছু নয়। দেশের অন্যতম জনপ্রিয় এই চিত্রনায়ক একসময় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটি ফ্র্যাঞ্চাইজির মালিকও ছিলেন। নিয়মিত ক্রিকেট দেখার পাশাপাশি ফুটবলের প্রতিও রয়েছে তার সমান আগ্রহ।

বর্তমানে দেশের প্রেক্ষাগৃহে চলছে তার সিনেমার দাপট। ঠিক এমন সময়েই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা। একদিকে বড়পর্দায় শাকিব, অন্যদিকে সবুজ মাঠে হামজা-সামিতদের পায়ের জাদু- দুই মঞ্চেই চলছে ভিন্ন উন্মাদনা।

মঙ্গলবার এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হেরে গেছে বাংলাদেশ। কাজেই খেলার ফলাফল ছিল নিজেদের জন্য হতাশাজনক। কিন্তু দেশের কোটি ফুটবলপ্রেমীদের উৎসাহ ও আবেগ এই পরাজয়েও যেন হার মানেনি অনেকের মন, তাদের একজন শাকিব খান।

এ নিয়ে এক ফেসবুক পোস্টে ছবি শেয়ার করে শাকিব খান লিখেছেন, ‘আমরা হয়তো এক গোলে হেরেছি, কিন্তু খেলেছি হৃদয়, সাহস আর উদ্দীপনা দিয়ে। প্রতিটি ম্যাচই একটি শিক্ষা, প্রতিটি পতনই এগিয়ে যাওয়ার একটি ধাপ। এটা শেষ নয়– এটি মাত্র শুরু। বিশ্বাস রেখো, একদিন উজ্জ্বল দিন আসবেই।’

শাকিবের সেই পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন তার হাজারো ভক্ত। খেলার মাঠে বাংলাদেশের ফুটবল দল এবং পর্দার মেগাস্টারের এই একাত্মতা নিয়ে আবেগে জড়ান সকলে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সুপর স্টার শাকিব খান হামজাদের নিয়ে যা বললেন

আপডেট সময় : ১২:১৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫