ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসমানীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন তাহসিনা রুশদীর লুনা সৌদিতে প্রবাসী সুইটির মৃত্যুদণ্ড কার্যকর, টাঙ্গাইলে স্বজনদের বিলাপ নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ১২ জনের প্রাণহানি, আহত ৩২ ভারতের চেয়ে বাংলাদেশে পূজার পরিবেশ ভালো: রুহুল কবির রিজভী ঝিনাইগাতীতে দুর্গাপূজা উপলক্ষে আরতি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চাঁদা আদায়ের ভিডিও ভাইরাল, সিলেটের ৮ ছাত্রদল নেতাকে শোকজ মাদককাণ্ডে ওএসডি অতিরিক্ত ডিআইজি জহির, নিতেন ৭০% ভাগ মুম্বাইয়ে জয়শঙ্কর-রুবিও দ্বিপক্ষীয় বৈঠক, গুরুত্ব পেল জ্বালানি ও প্রতিরক্ষা মানবজমিনের সংবাদের পর অসহায় আঁখির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় প্রেস ক্লাবের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা
  • আপডেট সময় : ১১:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫ ৩৩৬ বার পড়া হয়েছে

রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা প্রতিনিধি রাজবাড়ী মোঃ জাহিদুর রহিম মোল্লা

রাজবাড়ীর বালিয়াকান্দিতে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মাসুদ মোল্লা (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯ টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। মাসুদ মোল্লা বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আজিম উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, মাসুদের কিছুটা মানসিক সমস‌্যা ছিল। পাশাপাশি পা‌রিবা‌রিক কলহও ছিল। সকালে নিজ গ্রামে গোপালগঞ্জ থেকে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি। খবর পেয়ে শত শত নারী পুরুষ ছুটে আসে। জিআরপি পুলিশকে খবর দেওয়া হয়।

রাজবাড়ি রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম বলেন, গোবিন্দপুর এলাকায় রাজশাহীগামী টুঙ্গীপাড়া এক্সপ্রেসের ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধারের জন্য খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজবাড়ী ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু 

আপডেট সময় : ১১:৪২:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫