ঢাকা ১১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট ও সম্পর্ক জোরদারে কাতার সফরে পররাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুর পৌরসভাকে পরিচ্ছন্ন রাখতে বসানো হচ্ছে ২০০ ডাস্টবিন দুদকের নতুন চেয়ারম্যান হচ্ছেন বিচারপতি আসাদুজ্জামান নির্বাচিত সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন রয়েছে: মাহদী আমিন ইরানে টমাহক ক্ষেপণাস্ত্রের ব্যবহার বাড়াতে পেন্টাগনের ২২.৯ বিলিয়ন ডলারের চুক্তি গণতন্ত্র ও মতপ্রকাশের জায়গা সংকুচিত হচ্ছে: নাহিদ ইসলাম তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকার কঠিন শর্ত কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক কমছে, মন্ত্রিসভায় অনুমোদন বাংলাদেশে অর্থবছরের সময়কাল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে নতুন ইউনিট ‘এসআরবি’ গঠনের সিদ্ধান্ত

দেশ এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ — ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

মোঃ মাহবুবুর রহমান,ব্যুরো প্রধান --ঢাকা বিভাগ,
  • আপডেট সময় : ০৯:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২৩৫ বার পড়া হয়েছে

দেশ এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ — ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহবুবুর রহমান,ব্যুরো প্রধান –ঢাকা বিভাগ,

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনুষ্ঠিত রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া বলেছেন, “৫ আগস্টের পরে বাংলাদেশে একটি চমৎকার প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্ল্যাটফর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সাংবাদিক সমাজই সবচেয়ে বড় চালিকাশক্তি হতে পারেন।”

তিনি আরও বলেন, “আপনাদের লেখনীর মাধ্যমে সমাজের প্রকৃত চিত্র যদি প্রকাশ পায়, তবে সংশ্লিষ্টদের দৃষ্টি সেদিকে যাবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ সহজ হবে। এমনকি কলমের মাধ্যমেও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা সম্ভব।”
তিনি সাংবাদিকদের আহ্বান জানান, সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে এবং আল্লাহর রেজামন্দি অর্জনে এগিয়ে আসতে।

ড. ইকবাল বলেন, “আমাদের সার্বক্ষণিক আমলের উপর আল্লাহ তাআলা ফেরেশতা নিয়োগ করেছেন, যারা আমাদের ভালো-মন্দ প্রতিটি কাজ সূক্ষ্মভাবে লিপিবদ্ধ করেন ও রিপোর্ট আকারে আল্লাহর দরবারে পেশ করেন। তেমনি যদি সাংবাদিকরাও তাকওয়া ও আল্লাহভীতি নিয়ে কলম চালান, তবে তা ইবাদতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সাংবাদিকতার মাধ্যমে সমাজ, রাষ্ট্র, এমনকি আলেম সমাজকেও সহায়তা করা সম্ভব।”

তিনি আরও বলেন, “যারা সাংবাদিকতার নামে অন্যায়ভাবে উপার্জন করে, তারা সাংবাদিক নামের কলঙ্ক—তারা হলুদ সাংবাদিক। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের প্রচেষ্টায় প্রত্যেক সাংবাদিককে প্রতিনিধি হিসেবে কাজ করতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে রূপগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট দানবীর ও সম্ভাব্য এমপি পদপ্রার্থী জনাব আনোয়ার হোসেন মোল্লা (আনারস প্রতীক) বলেন,
“রূপগঞ্জে এমনকি সারা দেশেই এমপি মানেই এক আতঙ্কের নাম ছিল। আমরা সেই ‘এমপি আতঙ্ক’ শব্দটিকে চিরতরে মুছে ফেলতে চাই। কোরআনের আলোয় আলোকিত মানুষদের দ্বারা দেশ শাসিত হলে আতঙ্ক নয়, বরং কল্যাণ ও শান্তিতে ভরপুর সমাজ প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিক ফোরাম ও সাংবাদিকদের কলমের মাধ্যমে আল্লাহর বাণী, ইসলামী আন্দোলনের প্রচার, স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে যে ভূমিকা অতীতে ছিল, ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক নাজমুল হুদা এবং সঞ্চালনা করেন সাংবাদিক জয়নাল আবেদীন।
সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন দৈনিক ঘোষণার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মুফতি মোঃ মাহবুবুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন
নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি ও দেশ টিভি অনলাইন ইনচার্জ রুহুল আমিন
সাংবাদিক নুর আলম (দৈনিক ডেসটিনি)
মাসুদ করিম (জনতা)
দুলাল ভূঁইয়া (দৈনিক সংবাদ)
রাশেদুল ইসলাম (মানবকণ্ঠ)
ডা. মাইনুল ইসলাম মাহিন (দৈনিক ঘোষণা)
এবং উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দেশ এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ — ড. ইকবাল হোসাইন ভূঁইয়া

আপডেট সময় : ০৯:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫