ঢাকা ১১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পীরগাছায় সার ডিলার নিয়োগে কোটি টাকা বাণিজ্যের অভিযোগ, বিএনপি নেতা জড়িত ঢাকার ৩৫ এলাকায় ডেঙ্গুর উচ্চ ঝুঁকি, অক্টোবরে বাড়তে পারে প্রকোপ জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধন বিল উত্থাপনের পরিকল্পনা ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ রাজপুত্রের দেহাবশেষ পাঠানোর নেপথ্যে তত্ত্বাবধায়ক সরকারসহ ৩ অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির গাজায় জাতিসংঘের কোনো ভূমিকা নেই, জানাল বোর্ড অব পিস বিসিবির নতুন টুর্নামেন্ট ‘ডি থ্রি ট্রফি’র যাত্রা শুরু নিয়ন্ত্রণহীন এআইয়ে ১০০ কোটি মৃত্যুর শঙ্কা: বিল গেটস সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় মূলহোতাসহ গ্রেফতার ৪ উখিয়ায় বন বিভাগের অভিযান: ৩০ একর বনভূমি উদ্ধার, ৭ স্থাপনা উচ্ছেদ

সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে ————– মুহাম্মদ আবদুল জব্বার

নাজমুল হুদা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
  • আপডেট সময় : ০৪:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫ ২১৪ বার পড়া হয়েছে

সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে ————– মুহাম্মদ আবদুল জব্বার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন, মানুষকে আল্লাহ রাব্বুল আলামীন তাঁর খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহর খিলাফত কায়েম করাই অন্যতম প্রধান দায়িত্ব। এ দায়িত্বের অংশ হিসেবে সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে।
শুক্রবার( ২ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা জামায়াতের ইউনিয়ন ও পৌরসভার আমীর ও সেক্রেটারি শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার বলেন,
মানুষের ঘরে ঘরে আল কুরআনের আহ্বান পৌঁছে দেয়ার সাথে সাথে নিজেদেরকে আল কুরআনের আদর্শিক কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আবদুল জব্বার আরো বলেন, আল্লাহর মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম। ইসলামকে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বত্র কায়েমের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি নিশ্চিত হতে পারে। ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড এবং গ্রামে সাংগঠনিক ভিত্তি মজবুত করার জন্য দায়িত্বশীল ভাইদের প্রতি আহ্বান জানান।
নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা বৈঠকে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি আবু সাইদ মুন্না, জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মাসুদুর রহমান গিয়াস, মাওলানা আশরাফুল ইসলাম, অধ্যাপক ইলিয়াস আলী মোল্লা, ইঞ্জিনিয়ার আবদুল বাকী প্রমূখ

সভাপতির বক্তব্যে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, আল কুরআনের আলোকে চরিত্র গঠন ও নিজেদের আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলতে হবে।

তারিখ-02-05-2025 ইং

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সমাজের প্রতিটি মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের আহ্বান পৌঁছে দিতে হবে ————– মুহাম্মদ আবদুল জব্বার

আপডেট সময় : ০৪:৩১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫