ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলিফ্যান্ট রোডে শপিং ব্যাগে মিলল ককটেল সদৃশ ৪ বস্তু লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি ইরানের সঙ্গে সমঝোতা আর বাড়াতে আগ্রহী নন ট্রাম্প হরমুজ নিয়ে উত্তেজনা: যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে সাবেক ইউপি সদস্যের বাড়ি ভাঙচুর দুদকের নতুন চেয়ারম্যান হলেন বিচারপতি এ কে এম আসাদুজ্জামান নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা দক্ষিণ চীন সাগরে ৪ দিন বিদ্যুৎহীন ছিল মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস বেনফোল্ড মুরাদনগরে মায়ের অজান্তে ৫০ হাজার টাকায় শিশু বিক্রি, ফিরে পাওয়ার আকুতি ডারউইন টেস্টে অসামান্য হাসান মাহমুদ, মনে রাখার মতো এক জয়

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির জেলা ও উপজেলা কমিটি গঠন

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩২১ বার পড়া হয়েছে

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির জেলা ও উপজেলা কমিটি গঠন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা এবং সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় জেলা শহরের জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এই কমিটির ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

২০ সদস্যের নীলফামারী জেলা কমিটিতে গোড়গ্রাম কে.এম.ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজ্জা বিন হবিবরকে আহ্বায়ক এবং কিশোরীগঞ্জ উপজেলার সরণজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এন মাহমুদ শরীফকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ৩১ সদস্যের সদর উপজেলা কমিটিও গঠিত হয়। এতে জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান সভাপতি এবং পশ্চিম উত্তরা শশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং দশম গ্রেড প্রাপ্তির দাবিতে আয়োজিত দোয়া মাহফিল ও সাংগঠনিক সভাটি যৌথভাবে আয়োজন করে সমিতির জেলা ও সদর উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি রণজিৎ কুমার ভট্টাচার্য, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রংপুর বিভাগীয় সমন্বয়ক সামসুন্নাহার ভিক্টোরিয়া, সহসভাপতি এ.এন মাহমুদ শরীফ ও মো. নজরুল ইসলাম এবং জনকল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম গালিব।

সভা শেষে সামসুন্নাহার ভিক্টোরিয়া ও রাশেদুল ইসলাম গালিবকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। শিক্ষা বার্তা থেকে এমনটি জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির জেলা ও উপজেলা কমিটি গঠন

আপডেট সময় : ০২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫