ঢাকা ১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্যাকসনের দ্বিতীয় বায়োপিকে থাকবে বিতর্কিত যৌন নির্যাতনের অধ্যায় দুর্গাপূজার ছুটিতে মেট্রোরেল চলাচলে নতুন সময়সূচি ঘোষণা অতিরিক্ত ডিআইজির বাসায় মাদকচক্র: দায় কার? প্যারিসে বিক্ষোভের সুযোগে চুরি হলো মেসির জার্সি ও আর্মব্যান্ড মার্কিন নির্বাচন সামনে রেখে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা দীর্ঘায়িত করছে ইরান শ্রমিক অসন্তোষে স্বৈরাচারের অর্থায়নের পরিষ্কার তথ্য আছে: রাজশাহীতে প্রধানমন্ত্রী সৌদি আরবে হামলায় নিহত শাহেদের মরদেহ শুক্রবার ঢাকায় আসছে আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ ভাঙার ঘটনায় নেজামে ইসলাম পার্টির উদ্বেগ কুষ্টিয়ায় প্রতিমা বিসর্জনের ঘাট বাড়ল ইউপি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কাজ করলে ক্ষমা নেই: আইনমন্ত্রী

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির জেলা ও উপজেলা কমিটি গঠন

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ ৩২৮ বার পড়া হয়েছে

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির জেলা ও উপজেলা কমিটি গঠন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীতে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির জেলা এবং সদর উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ মার্চ) বেলা ১১টায় জেলা শহরের জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় এই কমিটির ঘোষণা দেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।

২০ সদস্যের নীলফামারী জেলা কমিটিতে গোড়গ্রাম কে.এম.ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজ্জা বিন হবিবরকে আহ্বায়ক এবং কিশোরীগঞ্জ উপজেলার সরণজাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এন মাহমুদ শরীফকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

একই অনুষ্ঠানে ৩১ সদস্যের সদর উপজেলা কমিটিও গঠিত হয়। এতে জানকীনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান সভাপতি এবং পশ্চিম উত্তরা শশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা এবং দশম গ্রেড প্রাপ্তির দাবিতে আয়োজিত দোয়া মাহফিল ও সাংগঠনিক সভাটি যৌথভাবে আয়োজন করে সমিতির জেলা ও সদর উপজেলা শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি রিয়াজ পারভেজ। সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মো. জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি রণজিৎ কুমার ভট্টাচার্য, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, রংপুর বিভাগীয় সমন্বয়ক সামসুন্নাহার ভিক্টোরিয়া, সহসভাপতি এ.এন মাহমুদ শরীফ ও মো. নজরুল ইসলাম এবং জনকল্যাণ বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম গালিব।

সভা শেষে সামসুন্নাহার ভিক্টোরিয়া ও রাশেদুল ইসলাম গালিবকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ। শিক্ষা বার্তা থেকে এমনটি জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির জেলা ও উপজেলা কমিটি গঠন

আপডেট সময় : ০২:৫৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫