ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণ নিয়ে ভাবছেন না শাহরিয়ার নাফীস বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি মিরপুরে লর্ডসের ব্যালকনির আদলে ‘টাইগার্স ডেন’ লাউঞ্জের উদ্বোধন

চলমান সংকটে গভীর উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বান নাগরিক ঐক্যের

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি 
  • আপডেট সময় : ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫ ২৯৫ বার পড়া হয়েছে

চলমান সংকটে গভীর উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বান নাগরিক ঐক্যের

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি 

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি দ্রুত সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রতি।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক ঐক্য আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান মান্না বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার মানে তারা যতক্ষণ ক্ষমতায় আছে, ততক্ষণ তারা পূর্ণাঙ্গ সরকার। দায়িত্বশীল সরকার হিসেবে তারা চুপচাপ বসে থাকতে পারে না। আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আশা করি, সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”

সংবাদ সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল জাতীয় ঐকমত্য কমিশনের ১৬৬ দফা সংস্কার প্রস্তাব উপস্থাপন করা। এতে লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর কাদের। উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, সভাপতিমণ্ডলীর সদস্য মোমিনুল ইসলাম, জিন্নুর চৌধুরী দীপু, মোফাখখারুল ইসলাম নবাবসহ আরও অনেকে।

নাগরিক ঐক্যের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে সবার মতামতের ভিত্তিতে গৃহীত সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করা জরুরি। দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানানো হয় সম্মেলনে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চলমান সংকটে গভীর উদ্বেগ, দ্রুত সমাধানের আহ্বান নাগরিক ঐক্যের

আপডেট সময় : ০৮:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫