ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যাত্রা শুরু শিক্ষক শুধু চাকরিজীবী নন, মানুষ গড়ার কারিগরও বাংলাদেশের বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখছেন আর্জেন্টিনার কিংবদন্তি ক্যানিজিয়া পাবনায় কাফনের কাপড় জড়িয়ে প্রকাশ্যে অস্ত্রের মহড়া সাবেক ছাত্রদল নেতার নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করতে কাজ চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিরাতে বাংলাদেশিদের ভিসা বাতিলের বিষয়টি খতিয়ে দেখছে সরকার ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দিচ্ছেন রদ্রি মিরপুরে লর্ডসের ব্যালকনির আদলে ‘টাইগার্স ডেন’ লাউঞ্জের উদ্বোধন তারেক রহমানের ছয় মাস: প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ

নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাট এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ডিম দিয়ে কেক এবং নোংরা চিনির শিরা দিয়ে ‘হানিকম্ব’ বান তৈরির অভিযোগে রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে জরিমানা করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম জানান, বাজার থেকে সংগৃহীত ভালো ডিমের সঙ্গে পচা ও ভাঙা ডিম মিশিয়ে কেক তৈরি করছিল রুচিকা বেকারি। এসব পচা ডিম থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল। এছাড়া স্বাস্থ্যবিধি অমান্য করে নোংরা ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা ব্যবহার করে তৈরি করা হচ্ছিল ‘হানিকম্ব’ নামের এক ধরনের বান।

এই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৩ ধারায় রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে বিপুল পরিমাণ পচা ডিম ও অপদ্রব্য মিশ্রিত চিনির শিরা জব্দ করার পর তা ধ্বংস করা হয়েছে।

সহকারী পরিচালক আছাদুল ইসলাম আরও জানান, ভোক্তা অধিকার রক্ষা ও জনস্বার্থে এ ধরনের নিয়মিত তদারকিমূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা প্রদান করে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

নোয়াখালীতে পচা ডিম দিয়ে কেক তৈরি, বেকারিকে জরিমানা

আপডেট সময় : ০২:২৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬