ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা নোয়াখালীতে নিম্নমানের সেতু নির্মাণ, দুই প্রকৌশলীর কৈফিয়ত তলব নীলফামারীর কিশোরগঞ্জে আগাম আলু চাষে ভাগ্য বদলের স্বপ্ন

বুকিং ডটকম-এ ভুয়া তালিকা: প্রধানমন্ত্রীর বাসভবন এখন ভাড়ার বিজ্ঞাপন

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বের অন্যতম জনপ্রিয় ভ্রমণ বিষয়ক ওয়েবসাইট ‘বুকিং ডটকম’-এর বিরুদ্ধে পদ্ধতিগত নিরাপত্তা ব্যর্থতার গুরুতর অভিযোগ তুলেছে ভোক্তা অধিকার সংস্থা ‘হুইচ?’। সংস্থাটির গবেষকরা বৃটেনের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটকে কেন্দ্র করে একটি ভুয়া তালিকা তৈরি করে এই নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দেন।

গত ১৮ জুন ‘হুইচ?’-এর গবেষকরা লন্ডনের প্রাণকেন্দ্রে ১ বেডরুমের অ্যাপার্টমেন্ট নামে একটি ভুয়া সম্পত্তির তালিকা তৈরি করেন। এতে ১০ ডাউনিং স্ট্রিটের সঠিক ঠিকানা এবং বৃটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের ছবি ব্যবহার করা হয়। তালিকায় উল্লেখ করা হয় যে, সম্পত্তিটি হাউসেস অব পার্লামেন্ট থেকে মাত্র চার মিনিটের হাঁটার দূরত্বে অবস্থিত। পরীক্ষার অংশ হিসেবে সংস্থার একজন গবেষক সেখানে এক সপ্তাহ থাকার জন্য বুকিং দেওয়ার চেষ্টা করেন।

সংস্থাটির দাবি অনুযায়ী, বুকিং ডটকম সেই বুকিংয়ের অর্থ গ্রহণ ও প্রক্রিয়া সম্পন্ন করে। তবে এই জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়ার পর গবেষক বুকিংয়ের অর্থ ফেরত চাইলে ছয় সপ্তাহের বেশি সময় পার হলেও তা পাওয়া যায়নি। এছাড়া, ওই ভুয়া সম্পত্তিতে থাকার অভিজ্ঞতা নিয়ে একটি রিভিউও পোস্ট করা হয়, যেখানে প্রধানমন্ত্রীর বাসভবনের পোষা বিড়াল ‘ল্যারি’র সঙ্গে সময় কাটানোর কাল্পনিক বর্ণনা ছিল। বুকিং ডটকম দাবি করেছিল যে রিভিউটি মডারেশন দলের মাধ্যমে যাচাই করা হবে, কিন্তু ‘হুইচ?’-এর অভিযোগ, সেটি প্রায় সঙ্গে সঙ্গেই ওয়েবসাইটে প্রকাশিত হয়ে যায়।

দীর্ঘ ছয় সপ্তাহ পর ২৭ আগস্ট ভুয়া তালিকাটি ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়। ‘হুইচ?’-এর সম্পাদক ররি বোল্যান্ড এই ঘটনাকে প্ল্যাটফর্মটির পদ্ধতিগত নিরাপত্তা ব্যর্থতা হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, বুকিং ডটকমের তথাকথিত অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবস্থা যদি ১০ ডাউনিং স্ট্রিটের মতো একটি অতি পরিচিত সরকারি ভবনকে ছুটির আবাসন হিসেবে শনাক্ত করতে না পারে, তবে প্রতারকদের পক্ষে এই প্ল্যাটফর্ম ব্যবহার করা কতটা সহজ হতে পারে। সংস্থাটি এই বিষয়টি তদন্ত করার জন্য বৃটেনের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা অফকম-কে আহ্বান জানিয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

বুকিং ডটকম-এ ভুয়া তালিকা: প্রধানমন্ত্রীর বাসভবন এখন ভাড়ার বিজ্ঞাপন

আপডেট সময় : ১১:২৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬