ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু পাবনায় নিহত শিশু কলির কাটা দুই পায়ের খোঁজে ডোবায় পুলিশের তল্লাশি শিশু জুলিয়া হত্যায় খালাস পাওয়া আমীর হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাচার করা সম্পদ বৈধ প্রমাণের দায়ভার অভিযুক্তের ওপর দিচ্ছে সরকার বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো লিভারপুলে চুক্তি নিয়ে সুর নরম করলেন ম্যাক আলিস্টার

৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ ইভেন্ট, আসছে কি ফোল্ডেবল আইফোন?

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত সেপ্টেম্বর ইভেন্টের ঘোষণা দিয়েছে। আগামী ৯ সেপ্টেম্বর ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের চোখ এখন এই ইভেন্টের দিকে, যেখানে নতুন আইফোনসহ বেশ কিছু চমকপ্রদ ডিভাইস উন্মোচন করা হতে পারে বলে জোর গুঞ্জন চলছে।

অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১০টায় এই ইভেন্টটি শুরু হবে। বাংলাদেশের দর্শকেরা ১০ সেপ্টেম্বর রাত ১১টায় সরাসরি এই আয়োজনটি উপভোগ করতে পারবেন। অনুষ্ঠানটি অ্যাপলের অফিসিয়াল ওয়েবসাইট, অ্যাপল টিভি এবং ইউটিউব লাইভে একযোগে সম্প্রচার করা হবে।

এবারের আয়োজনের মূল আকর্ষণ হতে পারে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের ইতিহাসে প্রথম ফোল্ডেবল বা ভাঁজযোগ্য আইফোন। যদিও অ্যাপল আনুষ্ঠানিকভাবে বিষয়টি এখনও নিশ্চিত করেনি, তবে প্রযুক্তি অঙ্গনে গুঞ্জন রয়েছে যে এই ফোনটি বইয়ের মতো ভাঁজ করা যাবে। ভাঁজ করা অবস্থায় এটি সাধারণ স্মার্টফোনের মতো এবং খুললে বড় ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। অ্যাপল এর পাতলা গড়ন ও ডিসপ্লেতে ভাঁজের দাগ (ক্রিজ) যতটা সম্ভব কম রাখার দিকে মনোযোগ দিচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে এর চূড়ান্ত নকশা, ক্যামেরা বা অন্যান্য কারিগরি দিক সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

আইফোন ১৮ প্রো সিরিজেও বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এতে অ্যাপলের পরবর্তী প্রজন্মের চিপসেট ব্যবহার করা হতে পারে, যা ফোনের কার্যক্ষমতা ও ব্যাটারির শক্তি ব্যবস্থাপনা আরও উন্নত করবে। এছাড়া ক্যামেরা মডিউলের নকশা ও লেন্সের আকারেও পরিবর্তন আসতে পারে। তবে নতুন প্রজন্মের প্রো চিপসেট, উন্নত মেকানিক্যাল অ্যাপারচার ক্যামেরা এবং বৈশ্বিক উৎপাদন খরচ বৃদ্ধির কারণে আইফোন ১৮ সিরিজের দাম আগের আইফোন ১৭ সিরিজের চেয়ে বাড়তে পারে। বিশেষ করে আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স মডেলের দাম প্রায় ১০০ ডলার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে প্রযুক্তি বিশ্লেষকরা ধারণা করছেন।

নতুন আইফোনের পাশাপাশি এই ইভেন্টে অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং এয়ারপডসের নতুন সংস্করণ উন্মোচনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে ৯ সেপ্টেম্বরের এই বিশেষ আসরে ঠিক কোন কোন ডিভাইস আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হবে, তা জানতে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

৯ সেপ্টেম্বর অ্যাপলের বিশেষ ইভেন্ট, আসছে কি ফোল্ডেবল আইফোন?

আপডেট সময় : ০১:৩৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬