ঢাকা ১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

‘নিয়ম সবার জন্য সমান’, রোনালদোকে নিয়ে অবস্থানে অনড় কোচ জেসুস

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলের দুর্দান্ত জয়ের পরও পর্তুগাল শিবিরে অবধারিতভাবেই ঘুরেফিরে আসছে ক্রিস্টিয়ানো রোনালদো প্রসঙ্গ। তবে মাঠের বাইরের এই বিতর্ককে পাশ কাটিয়ে কোচ জর্জ জেসুস তাঁর আগের অবস্থানেই অনড় রয়েছেন। কোপেনহেগেনে নেশনস লিগের ম্যাচে জয়ের পর সংবাদ সম্মেলনে পর্তুগিজ এই কোচ আবারও মনে করিয়ে দিয়েছেন, নিয়ম সবার জন্য সমান এবং এ নিয়ে তাঁর কোনো অনুশোচনা নেই।

ডেনমার্কের বিপক্ষে মাঠে নামার আগে থেকেই রোনালদোকে ঘিরে তৈরি হয় বিতর্ক। নরওয়ের বিপক্ষে আগের ম্যাচে বেঞ্চে বসে থাকার পর সতীর্থদের সঙ্গে জয় উদ্‌যাপন না করে সরাসরি ড্রেসিংরুমে চলে যান রোনালদো। পরিস্থিতি সামাল দিতে রোনালদো, কোচ জেসুস এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পাওলো প্রোয়েনসা একটি বৈঠকও করেন। তবে সেই বৈঠকের পর জেসুস কড়া ভাষায় জানিয়ে দেন, কোনো খেলোয়াড়ই তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন না।

এই ঘটনার জেরে ডেনমার্ক ম্যাচের আগে পর্তুগালের অনুশীলন ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী রোনালদো। গত মঙ্গলবার দলের সঙ্গে অনুশীলনও করেননি তিনি। এমনকি রোনালদোর ক্যাম্প ছাড়ার পর পর্তুগাল ফুটবল দলের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রায় ৫ লাখ অনুসারী কমে যায়। ডেনমার্ক ম্যাচের পর সংবাদ সম্মেলনে রোনালদোর ক্যাম্প ছাড়ার আগে কী কথা হয়েছিল, তা জানতে চাইলে পর্তুগাল কোচ সচেতনভাবেই বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, চার গোল করে জয় পাওয়া এবং দলের উঁচুমানের পারফরম্যান্সই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সংবাদ সম্মেলনে সরাসরি রোনালদোর নাম না নিয়ে জাতীয় দলে খেলোয়াড়দের মর্যাদা বা ‘স্ট্যাটাস’ নিয়ে করা মন্তব্যের জন্য কোনো অনুশোচনা আছে কি না, জানতে চাওয়া হলে জেসুস স্পষ্ট জানান, "একদমই নেই। কোনো অনুশোচনা নেই এবং আমি আগের মতো একই কথাই ভাবছি। কিছু খেলোয়াড় মর্যাদাবান, এটা পরিষ্কার। তবে আমি আবার বলছি, নিয়ম সবার জন্য সমান। আমি সব সময় এভাবেই ভেবেছি এবং ভবিষ্যতেও এভাবেই ভাবব।"

এদিকে রোনালদোর এই আচরণ নিয়ে পর্তুগালের সংবাদমাধ্যমগুলো এখন দুই ভাগে বিভক্ত। দেশটির সংবাদমাধ্যমের একটি বড় অংশ ৪১ বছর বয়সী এই মহাতারকার আচরণকে ‘স্বার্থপরতা’ হিসেবে দেখছে। অন্যদিকে, যেসব সংবাদমাধ্যমে রোনালদোর মালিকানা বা শেয়ার রয়েছে, তারা জেসুসের সমালোচনা করে দাবি করছে কোচ তাঁর প্রতিশ্রুতি রাখেননি। তাদের অভিযোগ, নরওয়ে ম্যাচে রোনালদোকে বদলি হিসেবে অন্তত ৩০ মিনিট খেলানোর কথা থাকলেও জেসুস তা করেননি। অবশ্য জেসুসের ব্যাখ্যা ছিল, ম্যাচের পরিস্থিতি বিবেচনা করে রোনালদোকে নামানোর উপযুক্ত সময় মনে হয়নি।

আগামী রোববার রাতে ঘরের মাঠ দ্রাগাও স্টেডিয়ামে ফিরতি ম্যাচে আবারও নরওয়ের মুখোমুখি হবে পর্তুগাল। ডেনমার্ক ম্যাচের পর জেসুসের কাছে জানতে চাওয়া হয়েছিল, পুরো দেশ তাঁর পাশে রয়েছে কি না। জবাবে জেসুস বলেন, "পুরো দেশ আমার সঙ্গে আছে কি না, আমি জানি না…জানি না, তবে আমি সেটাই চাই।" টানা তিন জয়ের পর ঘরের মাঠে দর্শকদের কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে ভালো কিছু করার দিকেই এখন চোখ এই কোচের।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

‘নিয়ম সবার জন্য সমান’, রোনালদোকে নিয়ে অবস্থানে অনড় কোচ জেসুস

আপডেট সময় : ১১:৩৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬