সংবাদ শিরোনাম :
প্রীতি ম্যাচে ডেকেও মাঠে এলো না চীন, হতাশ বাংলাদেশ
যখন সময় ডেক্সঃ
- আপডেট সময় : ১২:২৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

এশিয়ান গেমসের উদ্বোধনের দিনই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো বাংলাদেশ নারী ক্রিকেট দলকে। চীন থেকে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়ে নিগার সুলতানা জ্যোতির দল নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠে পৌঁছে গিয়েছিল। কিন্তু ম্যাচ শুরুর নির্ধারিত সময় পেরিয়ে গেলেও চীনের নারী দলের কোনো সাড়া পাওয়া যায়নি। শেষ পর্যন্ত ম্যাচটি আর অনুষ্ঠিত হয়নি।
সূচি অনুযায়ী শনিবার সকাল ৯টায় দুই দলের মধ্যকার এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বাংলাদেশ দল সকাল সাড়ে ৭টার মধ্যেই মাঠে পৌঁছে যায়। কিন্তু সেখানে উপস্থিত হওয়ার পর তারা জানতে পারে ম্যাচটি হচ্ছে না। পরবর্তীতে নিশ্চিত হওয়া যায় যে, চীনের নারী দল মাঠেই আসেনি।
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২: ২৩ এশিয়ান গেমসের উদ্বোধনের দিনই অদ্ভুত এক অভিজ্ঞতার মুখোমুখি হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল।
ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh





























