ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই বকেয়া বিলের জেরে সিরাজগঞ্জে মিলের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, পরে চালু পাবনায় নিহত শিশু কলির কাটা দুই পায়ের খোঁজে ডোবায় পুলিশের তল্লাশি শিশু জুলিয়া হত্যায় খালাস পাওয়া আমীর হোসেনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পাচার করা সম্পদ বৈধ প্রমাণের দায়ভার অভিযুক্তের ওপর দিচ্ছে সরকার বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার রাঙামাটি হাসপাতালের জরাজীর্ণ সড়ক, চরম দুর্ভোগে রোগীরা কুড়িগ্রামে ‘সারের সংকট নেই’ দাবি করা সেই কৃষি কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ সরকারিভাবে ব্রুনেইয়ে ২৭৯ কর্মী নেবে বোয়েসেল জ্বালানি তেলের দাম বাড়তেই বাজারে সরবরাহ সংকট, পণ্য দিচ্ছে না কোম্পানিগুলো

নতুন মৌসুমের শুরুতেই হোঁচট আবাহনীর, বড় জয় ফর্টিস এফসির

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নতুন ফুটবল মৌসুমের শুরুটা মোটেও সুখকর হয়নি গত আসরের রানার্সআপ আবাহনী লিমিটেডের জন্য। মানিকগঞ্জে অনুষ্ঠিত ম্যাচে পিডব্লিউডির সঙ্গে গোলশূন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে আকাশি-নীলদের। ফিফার নিষেধাজ্ঞার কারণে মৌসুম শুরুর আগে দলটির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল। শেষ সময়ে নিষেধাজ্ঞা কাটিয়ে দলবদল সম্পন্ন করলেও বিদেশি ফুটবলাররা এখনো বাংলাদেশে না পৌঁছানোয় দেশি খেলোয়াড়দের নিয়েই মাঠে নামতে হয় ছয়বারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে, দুই বিদেশি নিয়ে খেলতে নামা পিডব্লিউডি রক্ষণভাগ সামলে পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয়। ম্যাচে আবাহনীর অধিনায়কত্বের দায়িত্ব পালন করেন অভিজ্ঞ ডিফেন্ডার ইয়াছিন খান।

বসুন্ধরা কিংস অ্যারেনায় গোল উৎসবে মেতে উঠেছিল ফর্টিস এফসি। নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে তারা ৬-০ গোলে পরাজিত করেছে। প্রথমার্ধে প্রতিপক্ষ কিছুটা প্রতিরোধ গড়লেও দ্বিতীয়ার্ধে ফর্টিসের আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি তারা। বিরতির পর ৪৭ মিনিটে পা ওমর বাবু গোলের সূচনা করেন। এরপর নুরিকি আকাদা জোড়া গোল করেন এবং মোহাম্মদ ইব্রাহিম একটি গোল করেন। ৮২ মিনিটে পঞ্চম গোলটি করেন মোহামেডান থেকে ফর্টিসে আসা রাফায়েল টুডো। শেষ গোলটি আসে পা ওমর বাবুর পা থেকেই।

লিগ শুরুর দিনে বড় চমক দেখিয়েছে ঢাকা সিটি ক্লাব। গোপালগঞ্জে ব্রাদার্স ইউনিয়নকে ৩-০ গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়েছে তারা। ম্যাচের ২৮ মিনিটে ইমানুয়েল ইসলামের গোলে লিড নেয় সিটি ক্লাব। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ওকাফর। একই দিনে বাংলাদেশ পুলিশ এফসি ১-০ গোলে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে হারিয়েছে, যেখানে ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন ইসা ফয়সাল। এছাড়া নতুন ভেন্যু চাঁদপুর জেলা স্টেডিয়ামে ঢাকা ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Manab Zamin

নিউজটি শেয়ার করুন

নতুন মৌসুমের শুরুতেই হোঁচট আবাহনীর, বড় জয় ফর্টিস এফসির

আপডেট সময় : ০৭:৫৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬