ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৭০ জন ঢাকা ও উপকণ্ঠের বিদ্যুৎ ব্যবস্থা আধুনিকায়নে এডিবির ২০০ মিলিয়ন ডলার ঋণ গাজীপুরে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ জাতিসংঘে এরদোয়ানের ভাষণের সময় মোবাইল ফোনে মগ্ন সিরিয়ার প্রেসিডেন্ট মাগুরায় বেশি দামে সার ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি, ১ লাখ টাকা জরিমানা গণমাধ্যমে সরকার ও বিরোধী দলের কথা সমান গুরুত্বের দাবি শফিকুর রহমানের কোনো শিশুই শিক্ষার বাইরে থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী জাহিদ হোসেন খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি ও সেলাই মেশিন বিতরণ ট্রাইব্যুনাল অবমাননার মামলায় দুই আইনজীবীর শুনানি ২৬ অক্টোবর বিশ্ববাজারে টানা ছয় দিন কমছে জ্বালানি তেলের দাম

মেসির রেকর্ড ভেঙে হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন তরুণ মাস্তানতুয়োনো

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াল মাদ্রিদ থেকে ধারে ইতালির ক্লাব ফিওরেন্টিনায় যোগ দিয়ে নিজের জাত চেনালেন ১৯ বছর বয়সী আর্জেন্টাইন উইঙ্গার ফ্রাংকো মাস্তানতুয়োনো। সিরি আ-তে ফিওরেন্টিনার হয়ে ভেনেজিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে হ্যাটট্রিক করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এটি তার পেশাদার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।

ম্যাচটিতে মাস্তানতুয়োনোর তিন গোলের পাশাপাশি অন্য গোলটি করেন মাতেও পেলেগ্রিনো। প্রতিপক্ষ ভেনেজিয়ার হয়ে গোল দুটি করেন অ্যাকোর অ্যাডামস ও আঁতোয়ান অ্যানো। এই জয়ের মাধ্যমে হ্যাটট্রিক হারের পর প্রথম জয়ের স্বাদ পেল ফিওরেন্টিনা।

এই হ্যাটট্রিকের মাধ্যমে লিওনেল মেসির রেকর্ড ভেঙে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ইতিহাসে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ হ্যাটট্রিককারী এখন মাস্তানতুয়োনো। হ্যাটট্রিক করার দিন তার বয়স ছিল ১৯ বছর ২৮ দিন। এর আগে ২০০৭ সালে বার্সেলোনার হয়ে ক্যাম্প ন্যূতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করার সময় লিওনেল মেসির বয়স ছিল ১৯ বছর ২৫৯ দিন। সেই ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়েছিল।

উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ ফ্রাংকো মাস্তানতুয়োনোকে বড় প্রত্যাশায় দলে ভেড়ালেও কোচ জাবি আলানসোর অধীনে পর্যাপ্ত সুযোগের অভাবে তিনি নিজেকে মেলে ধরতে পারেননি। অবশেষে ফিওরেন্টিনায় এসে নতুন ঠিকানায় জ্বলে উঠলেন এই তরুণ তুর্কি।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Alokito Bangladesh

নিউজটি শেয়ার করুন

মেসির রেকর্ড ভেঙে হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন তরুণ মাস্তানতুয়োনো

আপডেট সময় : ১২:০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬