ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, দুই ইনিংস মিলিয়ে শিকার ৭ উইকেট

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে বল হাতে দারুণ নৈপুণ্য দেখাচ্ছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ডার্বিশায়ারের বিপক্ষে চলমান ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে ৭টি উইকেট নিজের ঝুলিতে পুরেছেন তিনি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষ শিবিরের ওপর চাপ বজায় রেখেছেন এই টাইগার বোলার।

ম্যাচের তৃতীয় দিনের শুরুতে দুর্দান্ত বোলিং করেন হাসান। আগের দিন এক উইকেট শিকার করা এই পেসার এদিন সকালে দ্রুত আরও দুই ব্যাটারকে সাজঘরে ফেরত পাঠান। ৪৬ রান করা ম্যাথু মন্টগোমেরিকে ক্রিস বেজ্জামানিনের ক্যাচে পরিণত করার পর ডার্বিশায়ার অধিনায়ক ওয়েইন ম্যাডসেনকে শূন্য রানেই বিদায় করেন তিনি। দ্বিতীয় ইনিংসে সব মিলিয়ে ১৬ ওভার বল করে ৩টি মেডেনসহ মাত্র ৩২ রান খরচ করেছেন হাসান।

তবে হাসানের এমন নিয়ন্ত্রিত ও বিধ্বংসী বোলিংয়ের পরও ডার্বিশায়ারের মিডল এবং লোয়ার অর্ডারের ব্যাটাররা প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হন। মার্টিন অ্যান্ডারসন, লুইস রিস ও ব্রুক গেস্টের অর্ধশতকের ওপর ভর করে ৮ উইকেটে ৩৫২ রান তুলে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিক দল। ফলে ম্যাচ জিততে কেন্টের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৪৩০ রান।

এদিকে এই ম্যাচে খেলছেন বাংলাদেশের আরেক পেসার খালেদ আহমেদও। দ্বিতীয় ইনিংসে তিনি কোনো উইকেট না পেলেও প্রথম ইনিংসে ৩টি উইকেট শিকার করেছিলেন। ফলে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের এই দুই পেসারের যৌথ শিকার দাঁড়িয়েছে ১০ উইকেটে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

কাউন্টিতে হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং, দুই ইনিংস মিলিয়ে শিকার ৭ উইকেট

আপডেট সময় : ০৭:৩৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬