ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি বেসিস নির্বাচন সামনে রেখে ৭ সদস্যের সহায়ক কমিটি গঠন স্টারলিংককে টেক্কা দিতে মহাকাশে অ্যামাজনের নতুন দৌড় নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের পর আজমুলের মৃত্যুতে গ্রেফতার ১ বার্লিন বিমানবন্দরে ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট চলাচল বন্ধ সরকারি হাসপাতালের ১ কিলোমিটারের মধ্যে নতুন ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা গোলান মালভূমি সিরিয়ারই থাকবে, জাতিসংঘে আল-শারার ঘোষণা ভোলায় এনসিপির কমিটি ঘোষণার পরপরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ এফবিআইয়ের হাজারো কর্মকর্তার সংবেদনশীল তথ্য চুরির দাবি হ্যাকারদের তেলুগু তারকা নানির ক্যারিয়ার, সম্পদ ও আসন্ন সিনেমার গল্প

আসিয়ান কাপের দল থেকে ছয় ফুটবলারকে বাদ দিলেন টমাস ডুলি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসিয়ান কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রাথমিক স্কোয়াড কাটছাঁট করা শুরু করেছেন কোচ টমাস ডুলি। ইতিমধ্যে ছয়জন ফুটবলারকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। জাতীয় দলের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও আজ অনুশীলনের পর আরও একজনকে বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে কোচের।

প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়া ছয় ফুটবলার হলেন ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার, ইসা ফয়সাল, কাজেম শাহ, তাজ উদ্দিন ও রাব্বি হোসেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত ২৫ আগস্ট আসিয়ান কাপের জন্য ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছিল। এরপর ২৮ আগস্ট থেকে মাঠের অনুশীলন শুরু হয়। পরবর্তীতে ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্র থেকে সাইফ কেরাওয়ালা, ইতালি থেকে দেবজিৎ সরকার এবং কানাডা থেকে ইয়াসার তাহমিদকে ডাকা হয়েছিল।

বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে ইসা ফয়সাল সর্বশেষ সান মারিনোর বিপক্ষে ম্যাচে একাদশে ছিলেন। এছাড়া কাজেম শাহ ও তাজ উদ্দিনও সান মারিনো সফরে দলের অংশ ছিলেন। প্রবাসী ফুটবলার ইয়াসির তাহমিদ ও দেবজিৎ সরকার ডুলির প্রাথমিক পরিকল্পনায় থাকলেও শেষ পর্যন্ত তারা বাদ পড়েছেন। রাব্বি হোসেন সর্বশেষ ২০২৪ সালের সেপ্টেম্বরে ভুটানের বিপক্ষে জাতীয় দলের হয়ে খেলেছিলেন।

আসিয়ান কাপে অংশ নিতে বাংলাদেশ দল আগামী ১৯ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হবে। আসিয়ান কাপের ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। টুর্নামেন্টের সবকটি ম্যাচ জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ সময় বিকেল ৩টায় এবং শেষ ম্যাচটি সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। আসিয়ান কাপের চূড়ান্ত দল গঠনের জন্য হাতে প্রায় এক সপ্তাহের মতো সময় থাকায় কোচ ডুলির এই ছাঁটাই প্রক্রিয়া আরও কয়েক দিন অব্যাহত থাকবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Prothom Alo

নিউজটি শেয়ার করুন

আসিয়ান কাপের দল থেকে ছয় ফুটবলারকে বাদ দিলেন টমাস ডুলি

আপডেট সময় : ০২:৪৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬