ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

বার্সায় যাওয়ার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন লাউতারো মার্তিনেজ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১২:৫৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হুলিয়ান আলভারেজের জন্য বার্সেলোনার আগ্রহের বিষয়টি সবারই জানা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আলভারেজকে না পেলে বিকল্প হিসেবে আর্জেন্টাইন তারকা লাউতারো মার্তিনেজকেও বিবেচনায় রেখেছিল কাতালান ক্লাবটি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব গুঞ্জন নিয়ে খোলাখুলি কথা বলেছেন ইন্টার মিলান অধিনায়ক।

‘গ্রান গালা দেল ক্যালসিও’ অনুষ্ঠানে ‘স্কাই ইতালি’র কাছে মার্তিনেজ বলেন, শীর্ষ পর্যায়ে নিজেকে ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, তাই বড় ক্লাবের প্রস্তাব পাওয়া ভালো লাগার বিষয়। তবে তিনি স্পষ্ট করেছেন যে, ইন্টার মিলানে থাকাই ছিল তার মূল লক্ষ্য। মার্তিনেজ বলেন, গুঞ্জনগুলো মিথ্যে ছিল না, কিন্তু আমি শুরু থেকেই ইন্টারের সতীর্থ এবং সমর্থকদের সঙ্গেই থাকতে চেয়েছি। ক্লাব কর্তৃপক্ষ যতদিন চাইবে, আমি এখানেই থাকব; এমনকি সারা জীবন থেকে যেতে বললেও আমার আপত্তি নেই।

পেশাদার ফুটবলের নির্মম বাস্তবতার কথাও স্মরণ করিয়ে দেন ২৯ বছর বয়সি এই ফরোয়ার্ড। তিনি বলেন, পেশার বাস্তবতা হলো, যখন তুমি আর কারো কাজে আসবে না, তখন তোমাকে ছুড়ে ফেলা হবে। তবুও ইন্টার আমার কাছে সবকিছু, আমার গর্ব ও প্রেরণা। তাই এখানে থেকেই দারুণ কিছু অর্জনের সিদ্ধান্ত নিয়েছি।

২০১৮ সালে ইন্টার মিলানে যোগ দেওয়ার পর ৩৭৮ ম্যাচে ১৭৫ গোল করেছেন মার্তিনেজ। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২ গোল করার পাশাপাশি অধিনায়ক হিসেবে দলকে ‘স্কুদেত্তো’ জিতিয়েছেন। আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে বিশ্বকাপ রানার্সআপ হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার ঝুলিতে। ইন্টারের পরিবেশ ও সাফল্যের আকাঙ্ক্ষায় তিনি এখানেই নিজের ভবিষ্যৎ দেখছেন বলে জানিয়েছেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

বার্সায় যাওয়ার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন লাউতারো মার্তিনেজ

আপডেট সময় : ১২:৫৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬